অধ্যায়-১০ তাপপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘তাপ’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। কৌতূহলী শুভ ৫ সেমি দৈর্ঘ্যের একখণ্ড লোহার এক প্রান্ত একটি প্রজ্বলিত শিখায় রেখে অপর প্রান্ত ধরে রাখল। কিছু সময় পরে সে আর খালি হাতে দণ্ডটি ধরতে পারল না। উত্তপ্ত অবস্থায় দণ্ডটির দৈর্ঘ্য পরিমাপ করে দেখল, এর দৈর্ঘ্য ৬০ মিমি হয়ে গেছে। ১৭. দণ্ডটিতে তাপ সঞ্চালিত হয়—।i. পরিবহন প্রক্রিয়ায় ii. পরিচলন প্রক্রিয়ায় iii. বিকিরণ প্রক্রিয়ায়নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii১৮. দণ্ডটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল? ক. ৫ মিমি খ. ১০ মিমি গ. ১৫ মিমি ঘ. ২০ মিমি ১৯. কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? ক. চক খ. কয়লা গ. লাল রঙের বস্তু ঘ. বেগুনি রঙের বস্তু ২০. কোনটির আপেক্ষিক তাপ বেশি? ক. লোহা খ. তামা গ. পানি ঘ. বরফ ২১. মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালিত হয়—।i. পরিবহন প্রক্রিয়ায় ii. পরিচলন প্রক্রিয়ায় iii. বিকিরণ প্রক্রিয়ায়নিচের কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii২২. পৃথিবীতে তাপের প্রধান উৎস কোনটি? ক. সূর্য খ. গ্যাস গ. কয়লা ঘ. আগুন ২৩. আগুনের পাশে দাঁড়ালে গরম লাগে কেন? ক. তাপ পরিবহনের কারণে খ. তাপ পরিচলনের কারণে গ. তাপ বিকিরণের কারণে ঘ. পরিবহন ও বিকিরণের কারণে ২৪. পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়—।i. কঠিন পদার্থে ii. তরল পদার্থে iii. গ্যাসীয় পদার্থে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৫. একই পরিমাণ তাপ দিয়ে ৫০০ গ্রাম পানি এবং ৫০০ গ্রাম তেল উত্তপ্ত করা হলে—।ক. তেলের উষ্ণতা অধিক বৃদ্ধি পাবেখ. পানির উষ্ণতা অধিক বৃদ্ধি পাবে গ. উভয়ের উষ্ণতা একই পরিমাণ বাড়বে ঘ. উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। বহুনির্বাচনী নমুনা প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়-১০: ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. গ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. গ ২৫. ক।