অধ্যায়-১ গ.সা.গুপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ গণিত বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে গ.সা.গুসংক্রান্ত আলোচনা এবং গাণিতিক সমস্যা সমাধান করব। গ.সা.গু.: গ.সা.গু.-এর পূর্ণ রূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ দুই বা ততোধিক রাশির ভেতর কতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে। এদের সবার গুণফলকে ওই রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গ.সা.গু. বলা হয়।গ.সা.গু. নির্ণয়ের পদ্ধতি:১. প্রদত্ত প্রতিটি রাশিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি নামকরণ করা হয়।২. প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি নামকরণকৃত প্রতিটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করতে হবে।৩. উৎপাদকগুলোই হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি রাশিগুলোর গুণনীয়ক।৪. যে গুণনীয়কগুলো প্রতিটি রাশিতে বিদ্যমান থাকবে, তাদের গুণফলই হলো নির্ণেয় গ.সা.গু.।৫. প্রদত্ত রাশিগুলোর সংখ্যাবাচক সহগগুলোর গ.সা.গু. পাটিগণিতীয় গ.সা.গু. নির্ণয়ের নিয়ম অনুসারে নির্ণয় করতে হবে।# মনে রাখতে হবে, গ.সা.গু. নির্ণয়ের ক্ষেত্রে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয় না এবং কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে গ.সা.গু. হবে 1।প্রশ্ন: 6a3b2c, 12a2b2c4 এবং 15a4b4c2-এর গ.সা.গু. নির্ণয় করো।সমাধান: প্রথম রাশি = 6a3b2c = 6 × a3 × b2 × cদ্বিতীয় রাশি = 12a2b2c4 = 12 × a2 × b2 × c4তৃতীয় রাশি = 15a4b4c2 = 15 × a4 × b4 × c2এখানে রাশি তিনটির সাংখ্যসহগ 6, 12 ও 15-এর গ.সা.গু. = 3 এবং রাশি তিনটির সাংখ্যসহগ বাদে সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে a2, b2 ও c। নির্ণেয় গ.সা.গু. = 3a2b2c. Ans: 3a2b2c.প্রশ্ন: a3 - 1, a3 + 1 এবং a4 + a2 + 1-এর গ.সা.গু. নির্ণয় করো।সমাধান: প্রথম রাশি = a3 - 1 = (a)3 - (1)3 = (a - 1) (a2 + a.1 + 12) = (a - 1) (a2 + a + 1)দ্বিতীয় রাশি = a3 + 1 = (a)3 + (1)3 = (a + 1) (a2 - a.1 + 12) = (a + 1) (a2 - a + 1)তৃতীয় রাশি = a4 + a2 + 1 = (a2)2 + 2.a2.1 + (1)2 - a2 = (a2 + 1)2 - (a)2 = (a2 + 1 + a) (a2 + 1 - a) = (a2 + a + 1) (a2 - a + 1)যেহেতু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাশির মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। নির্ণেয় গ.সা.গু. = 1 Ans: 1