অধ্যায়-১২ আলোর প্রতিসরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ১২ নম্বর অধ্যায় ‘আলোর প্রতিসরণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।গ্রীষ্মের ছুটিতে দুপুর বেলায় মামার বাড়ি যাওয়ার পথে বাসের মধ্যে কনক জানালা দিয়ে দূরে পিচের রাস্তায় তাকাতেই রাস্তাটি তার কাছে ভেজা মনে হলো। কিন্তু সে যখন ওই স্থান অতিক্রম করল, তখন তার কাছে রাস্তাটি শুকনো মনে হলো। ব্যাপারটি তাকে অবাক করল।প্রশ্ন: ক. শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে আলোর বেগ কত কিলোমিটার?প্রশ্ন: খ. সংকট কোণ বলতে কী বোঝ?প্রশ্ন: গ. কনকের কাছে রাস্তাটি ভেজা মনে হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।প্রশ্ন:ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির আলোকে মরুভূমিতে সৃষ্ট একটি প্রাকৃতিক ঘটনা বিশ্লেষণ করো।উত্তর: ক. শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে আলোর বেগ ৩,০০,০০০ কিলোমিটার।উত্তর: খ. সংকট কোণ: কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ ৯০০ হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি মাধ্যমের বিভেদতল বরাবর যায়, ঘন মাধ্যমে সেই নির্দিষ্ট আপাতন কোণকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। সংকট কোণকে য়c দ্বারা প্রকাশ করা হয়।উত্তর: গ. গ্রীষ্মের দুপুরে প্রখর রোদে পিচের রাস্তা উত্তপ্ত হয় এবং বায়ুস্তর হালকা হয়। ওপরের ঘনস্তর থেকে নিচের হালকা স্তরে আলোকরশ্মি প্রবেশের সময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য মরীচিকার সৃষ্টি হয়। ফলে প্রখর রোদে উত্তপ্ত পিচের রাস্তায় সামনের কোনো বস্তুর প্রতিবিম্ব দেখা যায়। আমরা স্থির পানিতে আকাশের প্রতিবিম্ব দেখে অভ্যস্ত। এ জন্য কনকের কাছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে রাস্তায় আকাশের প্রতিবিম্ব দেখে মনে হয়েছে রাস্তা ভেজা এবং সেখানে আলোর প্রতিফলন ঘটেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল