জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২১  কোষ বিভাজন প্রিয় শিক্ষার্থীরা, আজ ২১ নম্বর অধ্যায় ‘কোষ বিভাজন’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের চিত্র থেকে প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. কোষ বিভাজন কাকে বলে? প্রশ্ন: খ. মাইটোসিস কোষ বিভাজন বলতে কী বোঝ? প্রশ্ন: গ. চিত্র A-এর কোষ বিভাজন ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষ সৃষ্টির ক্ষেত্রে চিত্র A এবং চিত্র B-এর মধ্যে কোনটি ভূমিকা পালন করে? মতামত দাও। উত্তর: ক. কোষ বিভাজন: যে প্রক্রিয়ায় একটি সজীব কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন কোষ উৎপন্ন করে তাকে কোষ বিভাজন বলে।উত্তর: খ. যে প্রক্রিয়ায় পরিণত দেহকোষ বিভাজিত হয়ে সম-আকৃতি এবং সমগুণসম্পন্ন দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষ ও উৎপন্ন অপত্য কোষের ক্রোমোসোমের সংখ্যা সমান থাকে। উত্তর: গ. A চিত্রে মাইটোসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। চিত্রে একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয়েছে। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণ সম্পন্ন হয়। এ জন্য A চিত্রে প্রদর্শিত কোষ বিভাজনকে সদৃশ্য কোষ বিভাজনও বলা হয়ে থাকে।উত্তর: ঘ. A চিত্রে মাইটোসিস ও B চিত্রে মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। সাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোমের সংখ্যা, গঠন ও গুণাগুণ মাতৃকোষের সংখ্যা, গঠন ও গুণাগুণ সম্পন্ন হয়। এটা জীবের দেহকোষে সংঘটিত হয়। এর ফলে জীবের দৈহিক বৃদ্ধি হয়। কিন্তু মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে চারটি কোষে পরিণত হয়। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোসোম একবার বিভক্ত হয়। ফলে অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রসিং ওভার ঘটে থাকে। ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষ সৃষ্টির ক্ষেত্রে চিত্র B (মিয়োসিস বিভাজন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।