জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২০  মেরুদণ্ডী প্রাণীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ২০ নম্বর অধ্যায় ‘মেরুদণ্ডী প্রাণী: মুরগি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ. প্রাণীগুলো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা তা কীভাবে শনাক্ত করতে পারবে?উত্তর: গ. উদ্দীপকে বর্ণিত প্রথম প্রাণীটি উড়তে পারে, এদের দেহ পালকে ঢাকা থাকে। ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের শক্ত ঠোঁট আছে, কিন্তু কোনো দাঁত নেই। কাজেই এটি পক্ষিকুল শ্রেণীর। দ্বিতীয় প্রাণীটি সন্তান প্রসব করে, এদের দেহ লোমে আবৃত, সন্তান মাতৃস্তন্য পান করে থাকে। কাজেই এটি স্তন্যপায়ী। তৃতীয় প্রাণীটি বুকে ভর দিয়ে চলাচল করে। এদের ফুসফুস আছে। গায়ের চামড়া শুকনো বা শক্ত আবরণে ঢাকা, আঙুল নখরযুক্ত। কাজেই এটি সরীসৃপ। সুতরাং প্রাণীগুলোর পৃথক পৃথক বৈশিষ্ট্যের মাধ্যমে শিক্ষার্থীরা এগুলোকে শ্রেণীবিভক্ত করতে পারবে।প্রশ্ন: ঘ. উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে কোনটি উন্নত শ্রেণীর? মতামত দাও।উত্তর: ঘ. উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে দ্বিতীয় প্রাণীটি অন্য দুইটি প্রাণী থেকে উন্নত। কারণ, এটি সরীসৃপ শ্রেণীর। যে যে কারণে প্রাণীটি উন্নত তা নিচে দেওয়া হলো: ১. প্রাণীটি বাচ্চা প্রসব করে। বাচ্চা মাতৃস্তন্য পান করে। কিন্তু অন্য প্রাণী দুটিতে তা দেখা যায় না।২. প্রাণীটির মস্তিষ্ক অন্য দুটির তুলনায় উন্নত ও সুগঠিত।৩. এদের ফুসফুসের গঠন অনেক উন্নত।৪. প্রাণীটির সবগুলো অঙ্গ (যেমন: নাক, কান, পা, দাঁত ইত্যাদি) অন্য প্রাণী অপেক্ষা সুগঠিত।৫. সব প্রাণীরই মেরুদণ্ড আছে। তবে দ্বিতীয় প্রাণীটির মেরুদণ্ড সবচেয়ে বেশি সুগঠিত।৬. প্রাণীটির হূৎপিণ্ড অন্য প্রাণীগুলোর চেয়ে উন্নত।৭. প্রাণীটির দেহ লোমে ঢাকা। ফলে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে।৮. এটি অন্য প্রাণী দুটির তুলনায় বেশি বুদ্ধিসম্পন্ন।উপরিউক্ত কারণগুলো পর্যালোচনা করে বলা যায় যে দ্বিতীয় প্রাণীটি অন্য দুটি প্রাণী থেকে উন্নত শ্রেণীর।