জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ ও ৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ ‘প্রতীক, সংকেত ও যোজনী’ এবং অধ্যায়-৩ ‘রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।(i) সালফেট, কার্বনেট, নাইট্রেড(ii) সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম(iii) Al+O2Al2O3 প্রশ্ন: ক. সংকেত কাকে বলে?প্রশ্ন: খ. যৌগমূলক বলতে কী বোঝ?প্রশ্ন: গ. (ii) নম্বরে যে মৌলটির ল্যাটিন নাম আছে তাকে (i) নম্বরের যৌগমূলকগুলোর সঙ্গে যুক্ত করে যৌগ গঠন করো। প্রশ্ন ঘ. (iii) নম্বর বিক্রিয়াটি সমতাকরণের কৌশল বিশ্লেষণ করো।উত্তর: ক. সংকেত: কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। অর্থাৎ কোনো পদার্থের অণুতে কী কী মৌল আছে এবং প্রতিটি মৌলের কতটি পরমাণু আছে তার সংক্ষিপ্ত প্রকাশকে ওই পদার্থটির সংকেত বলে।উত্তর: খ. যৌগমূলক: বিভিন্ন মৌলের পরমাণু সমষ্টি যখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় একটি পরমাণুর ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তখন এই রকম পরমাণুগুচ্ছকে মূলক বা যৌগমূলক বলে।উদাহরণস্বরূপ SO4 একটি যৌগমূলক। এটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ও অপরিবর্তিত থেকে নতুন যৌগ গঠন করে।বিক্রিয়া: 2Al+3H2SO4Al2(SO4) 3+ 3H2উত্তর: গ. (ii) নম্বরে সোডিয়াম (Na) মৌলটির ল্যাটিন নাম আছে। (i) নম্বরের যৌগমূলকগুলো হলো সালফেট, কার্বনেট ও নাইট্রেট। সোডিয়াম সালফেটের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম সালফেট উৎপন্ন করে, যার সংকেত Na2SO4। সোডিয়াম কার্বনেটের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে, যার সংকেত Na2CO3 এবং সোডিয়াম নাইট্রেটের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে, যার সংকেত হলো NaNO3।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল