অধ্যায়-২০ মেরুদণ্ডী প্রাণীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ২০ নম্বর অধ্যায় ‘মেরুদণ্ডী প্রাণী: মুরগি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওশিক্ষক ব্যবহারিক ক্লাসে তিনটি প্রাণী নিয়ে আলোচনা করেন। এরপর ব্যবহারিক খাতাতে শিক্ষার্থীরা উক্ত প্রাণী তিনটির চিত্র অঙ্কন করে বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করে। প্রাণী তিনটির মধ্যে প্রথমটি উড়তে পারে, দ্বিতীয়টি সন্তান প্রসব করে এবং তৃতীয়টি বুকে ভর দিয়ে চলাচল করে।প্রশ্ন: ক. উভচর প্রাণী কাকে বলে?প্রশ্ন: খ. মুরগি খাদ্য গ্রহণের সময় পাথরের নুড়ি গিলে ফেলে কেন?প্রশ্ন: গ. প্রাণীগুলো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা তা কীভাবে শনাক্ত করতে পারবে?প্রশ্ন: ঘ. উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে কোনটি উন্নত শ্রেণীর? মতামত দাও।উত্তর: ক. উভচর প্রাণী: যেসব মেরুদণ্ডী প্রাণী স্থলে ও পানিতে উভয় স্থানে বাস করতে পারে তাদের উভচর প্রাণী বলে। যেমন: ব্যাঙ।উত্তর: খ. মুরগি খাদ্য গ্রহণের সময় মাঝেমধ্যে ছোট পাথরের নুড়ি গিলে ফেলে। কারণ মুরগির কোনো দাঁত না থাকায় এ পাথরের নুড়িগুলো খাদ্যকে চূর্ণ-বিচূর্ণ করতে সাহায্য করে। খাদ্য যখন পেশিবহুল প্রকোষ্ট তথা গেলার সময় আলোড়িত হতে থাকে তখন এ নুড়ির ঘর্ষণের ফলে খাদ্য পিষ্ট হয়ে যায়।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল