জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান ও বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩  বিদ্যুৎপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৩ নম্বর অধ্যায় ‘বিদ্যুৎ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ফারিয়াদের বাসায় টিভি, ফ্রিজ ও তিনটি পাখা চালানোর জন্য দুটি সুইচ ব্যবহার করা হয়। একদিন তাদের বাসায় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে এবং আগুন লেগে যায়। পরবর্তী সময়ে তারা বৈদ্যুতিক মিস্ত্রির পরামর্শ অনুযায়ী কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেয়। প্রশ্ন: ক. চার্জের এসআই একক কী?প্রশ্ন: খ. ফিউজ কেন ব্যবহার করা হয়?প্রশ্ন: গ. কী কারণে ফারিয়াদের বাসায় দুর্ঘটনা ঘটেছিল? ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। উত্তর: ক. চার্জের এসআই একক কুলম্ব। উত্তর: খ. ফিউজ হচ্ছে টিন ও সিসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে অনেক সময় তার থেকে আগুন লেগে যায়। এ ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ফিউজ ব্যবহার করা হয়। এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। উত্তর: গ. শর্টসার্কিট এবং ওভার লোডের কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে থাকে। ফারিয়াদের বাসায় টিভি, ফ্রিজ ও তিনটি পাখার জন্য মাত্র দুটি সুইচ ব্যবহার করা হয়। এতে বর্তনীটি ওভার লোডেড হয়। ফলে বর্তনীতে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হওয়া উচিত তার থেকে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়। ওভার লোডেড হওয়ার কারণে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়ে তার উত্তপ্ত হয়। ফলে ফারিয়াদের বাসায় আগুন লেগে যায়। উত্তর: ঘ. সাধারণত শর্টসার্কিট এবং ওভার লোডের কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে। উদ্দীপকে উল্লিখিত সমস্যা রোধে নিম্নোক্ত সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি: ১. সঠিক মানের ফিউজ ব্যবহার করতে হবে। ২. প্রয়োজন অনুসারে আর্থ সংযোগ করতে হবে। ৩. উন্নতমানের বৈদ্যুতিক তার ব্যবহার করতে হবে। ৪. একই সকেটে অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ করা যাবে না। ৫. মাঝেমধ্যে তার পরীক্ষা করে দেখতে হবে যে অন্তরক নষ্ট হয়ে গেছে কি না। ৬. বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সচেতন হতে হবে।