জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান ও বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ বহুনির্বাচনী অংশপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১ নম্বর অধ্যায় ‘পদার্থের গঠন: অণু, পরমাণু’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১৩। এক অণু অ্যামোনিয়াতে মোট কতটি পরমাণু থাকে?ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি১৪। তরল পদার্থের ক্ষেত্রে বলা যায়—i. নির্দিষ্ট আয়তন থাকে ii. নির্দিষ্ট আকার থাকে iii. যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারণ করেকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiনিচের চিত্রের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।১৫। A পাত্রের পদার্থের—i নির্দিষ্ট আকার আছে ii নির্দিষ্ট আয়তন আছেiii অণুগুলোর মধ্যে বিশেষ ফাঁক থাকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii, iii ঘ. i, ii ও iii১৬। A ও B পাত্রের পদার্থের আন্তআণবিক শক্তি ও আন্তআণবিক দূরত্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?ক. A পাত্রের পদার্থের অণুগুলোর আন্তআণবিক শক্তি কম এবং B পাত্রের পদার্থের অণুগুলোর আন্তআণবিক দূরত্ব কম।খ. A পাত্রের পদার্থের অণুগুলোর আন্তআণবিক শক্তি বেশি এবং B পাত্রের পদার্থের অণুগুলোর আন্তআণবিক দূরত্ব কম।গ. A পাত্রের পদার্থের অণুগুলোর আন্তআণবিক শক্তি বেশি এবং B পাত্রের পদার্থের আন্তআণবিক দূরত্ব বেশি।ঘ. A পাত্রের পদার্থের অণুগুলোর আন্তআণবিক শক্তি কম এবং B পাত্রের পদার্থের অণুগুলোর আন্তআণবিক দূরত্ব বেশি।১৭। কোনটি গ্যাসীয় মৌল?ক. রেডন খ. ফ্রান্সিয়ান গ. গ্যালিয়াম ঘ. ফসফরাস১৮। পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা কতটি?ক. ৫টি খ. ১১টি গ. ৯২টি ঘ. ১১১টি১৯। কোনটির আন্তআণবিক শক্তি সবচেয়ে বেশি?ক. পেট্রল খ. পারদ গ. পানি ঘ. কাঠ২০। পদার্থ তিন অবস্থায় রূপান্তরের কারণ কী?ক. অণুর বিন্যাস খ. তাপের প্রভাব গ. পরমাণুর বিন্যাস ঘ. রাসায়নিক পরিবর্তন।২১। কোনটি তরল মৌল?ক. গন্ধক খ. সিলিকন গ. সিজিয়াম ঘ. ক্রিপটন২২। গ্যাসীয় পদার্থে দুটি পরমাণু যুক্ত অবস্থায় থাকে—এটি কার মত?ক. ডেমোক্রিটাস খ. অ্যাভোগ্যাড্রো গ. ডালটন ঘ. কণাদ২৩। কোনটির আন্তআণবিক শক্তি সবচেয়ে কম?ক. ইট খ. কয়লা গ. গন্ধক ঘ. অক্সিজেন২৪। যৌগিক অণু হলো—i. হাইড্রোজেন অণু ii. পানির অণুiii. সোডিয়াম ক্লোরাইড অণুনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii, iii ঘ. i, ii ও iii২৫। পদার্থের দুটি অণুর মধ্যবর্তী দূরত্বকে কী বলে?ক. আকর্ষণ শক্তি খ. বিকর্ষণ শক্তি গ. আন্তআণবিক শক্তি ঘ. আন্তআণবিক দূরত্ব।বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়-১: ১৩। ঘ ১৪। খ। ১৫। ক ১৬। গ ১৭। ক ১৮। ঘ ১৯। ঘ ২০। খ ২১। গ ২২। খ ২৩। ঘ ২৪। গ ২৫। ঘ।