জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: সামাজিক বিজ্ঞান ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৩ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। মেহেদি ও দীপ্ত দুজন ঘনিষ্ঠ বন্ধু। ওরা কিছু টাকা হাতে পেল। মেহেদি তার টাকাটা ব্যবসায়িক কাজে লাগাল। অন্যদিকে দীপ্ত তার টাকাগুলো ঘরে ফেলে রাখল। অল্পদিনের মধ্যেই মেহেদি তার টাকা থেকে দ্বিগুণ মুনাফা পেল।ক. মূলধনের ভিত্তি কী?খ. সঞ্চয়ের পরিমাণ কিসের ওপর নির্ভর করে।গ. মেহেদি ও দীপ্তর টাকার মধ্যে কারটিকে আমরা সঞ্চয় বলব এবং কেন?ঘ. মেহেদির মতো লোকেরা কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, লেখো।উত্তর: ক. মূলধন গঠনের ভিত্তি হলো সঞ্চয়।উত্তর: খ. সঞ্চয় মূলধন গঠনের ভিত্তি। আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে বলে সঞ্চয়।সঞ্চয় মূলত দুটি বিষয়ের ওপর নির্ভর করে।(১) সঞ্চয়ের ক্ষমতা (২) সঞ্চয়ের ইচ্ছা।সঞ্চয়ের ক্ষমতা নির্ভর করে লোকের আয়ের ওপর। অন্যদিকে মানুষের দূরদৃষ্টি, পারিবারিক স্নেহ-মমতা, সামাজিক প্রতিপত্তি প্রভৃতি মানুষের সঞ্চয়ের প্রেরণাকে বাড়িয়ে দেয়।উত্তর: গ. উদ্দীপকের মেহেদি ও দীপ্ত এ দুজনের টাকার মধ্যে মেহেদির টাকাকে আমরা সঞ্চয় বলব।আমরা জানি যে, আয়ের যে অংশ ব্যয় বাদ দিয়ে হাতে অবশিষ্ট থাকে তা-ই সঞ্চয়। কিন্তু অর্থনীতিতে সঞ্চয়ের একটু ভিন্ন অর্থ আছে। কেউ যদি তার সঞ্চিত অর্থ ঘরে ফেলে রাখে তা সঞ্চয় বলে বিবেচিত হবে না। কেবল ওই অর্থই সঞ্চয় হবে, যা কোথাও বিনিয়োগ করা হয়। আমরা উদ্দীপকের মেহেদিকে দেখি সে তার টাকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হচ্ছে। অপরদিকে দীপ্ত তার টাকা ঘরে ফেলে রেখেছে। কাজেই মেহেদির টাকা এখানে সঞ্চয় এবং দীপ্তর টাকাটা নিছক মজুদ বলে বিবেচিত হবে।উত্তর: ঘ. আমরা জানি যে, সঞ্চয়ের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন মূলধন গঠনের ওপর নির্ভর করে। মূলধনের প্রধান উৎস হচ্ছে সঞ্চয়।মেহেদি যে টাকাটা সঞ্চয় করছে, তা সে মূলধন গঠনে বিনিয়োগ করছে, যা তার ব্যক্তিগত মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করছে। এ রকম ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগই সামষ্টিক অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে প্রভাব ফেলে।তাই এ কথা বলা যায় যে, মেহেদির মতো সঞ্চয়কারীরাই দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে।