তোমাদের সামাজিক বিজ্ঞান বইয়ে মোট ১৫টি অধ্যায় আছে। এসব অধ্যায়ে সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতা থেকে ইংরেজ শাসন, পাশ্চত্য ও বাংলার শিক্ষাসংস্কার, বাংলাদেশের অভ্যুদয়, দেশের শিল্প-বাণিজ্য, সংবিধান, জনসংখ্যা, অর্থনৈতিক অবস্থা, যৌতুক প্রথা ও বাংলাদেশের নারীশিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীকে সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতা বিষয়ে পাঠ্যবই ছাড়াও সমসাময়িক পরিবেশ-পরিস্থিতির ওপর পড়াশোনা করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক অধিকার আদায় আন্দোলন, বাংলাদেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও জনসংখ্যা বিষয়ে বইয়ের পাশাপাশি পত্রপত্রিকা পড়ে প্রত্যেক বিষয়ে স্বচ্ছ ধারণা রাখতে হবে। সামাজিক বিজ্ঞানে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করা হবে। এ পদ্ধতিতে শিক্ষার্থীর ব্যক্তিগত দক্ষতা ভালো থাকলে পরীক্ষায় ভালো করবে।সৃজনশীল প্রশ্নপদ্ধতি: শিক্ষার্থীর চিন্তনদক্ষতার বিভিন্ন পর্যায় অনুসরণ করে একটি নির্দিষ্ট মাপকাঠি বজায় রেখে সৃজনশীল প্রশ্ন করা হবে। সৃজনশীল প্রশ্নে প্রথমেই একটি চমৎ কার উদ্দীপক থাকবে। এর দৃশ্যকল্প হবে মৌলিক, যা পাঠ্যবইয়ে সরাসরি থাকবে না। এটি হতে পারে বিষয়সংশ্লিষ্ট সংক্ষিপ্ত অনুচ্ছেদে, যেমন—চিত্র, মানচিত্র, সারণি, ডায়াগ্রাম, লেখচিত্র, ছবি, উদ্ধৃতি, মন্তব্য ইত্যাদি। প্রশ্ন যিনি করবেন, তিনি নিজে উদ্দীপক তৈরি করতে পারেন, অথবা বিভিন্ন উৎ স যেমন—পাঠ্যবই, পত্রপত্রিকা, রেফারেন্স বই, প্রবন্ধ, রেডিও-টেলিভিশনে প্রচারিত বিভিন্ন তথ্য, ঘটনা, প্রামাণ্যচিত্র ও সংশ্লিষ্ট বিজ্ঞাপনচিত্র নিতে পারেন। শিক্ষার্থীরা মনে রাখবে, প্রতিটি রচনামূলক সৃজনশীল প্রশ্নের চারটি অংশ থাকবে এবং প্রত্যেক প্রশ্নের জন্য নম্বর থাকবে ১০। এর মধ্যে (ক) জ্ঞানমূলক অংশের জন্য ১, (খ) অনুধাবনমূলক অংশের জন্য ২, (গ) প্রয়োগমূলক অংশের জন্য ৩ এবং (ঘ) উচ্চতর দক্ষতামূলক অংশের জন্য ৪ নম্বর থাকবে।সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল:# জ্ঞান স্তরের প্রশ্নগুলো আগে জানা অর্থাৎ স্মৃতিনির্ভর কোনো বিষয়ের ওপর করা হয়ে থাকে। এ প্রশ্নের উত্তর দিতে পাঠ্যবই ভালোভাবে পড়া থাকতে হবে।# অনুধাবনমূলক স্তরের প্রশ্নের উত্তর দিতে শিক্ষার্থীকে নিজের শেখা বিষয়গুলোর কারণ ও ব্যাখ্যা ভালোভাবে বুঝে তা আত্মস্থ করতে হবে।# পাঠ্যবইয়ের যে বিষয়বস্তু শিক্ষার্থীরা পড়বে, সে বিষয় সম্পর্কে পারিপার্শ্বিক জ্ঞান অর্জন করতে হবে। এ জন্য নিজেদের চারপাশের পরিবেশ থেকে শিক্ষা নিতে হবে এবং এর ইতিবাচক, নেতিবাচক ও প্রায়োগিক দিকগুলো বোঝার চেষ্টা করতে হবে।# পাঠ্যবইয়ে আছে এমন বিষয়ে উচ্চতর দক্ষতা অর্জনের উদ্দেশ্যে মাধ্যমিক শ্রেণীর পাঠ্যবই থেকে অথবা সমাজ বিজ্ঞানের ওপর লেখা মনীষীদের বই পড়া যায়। উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের উত্তর দিতে শিক্ষার্থীরা অবশ্যই আগে অর্জিত জ্ঞান, অনুধাবন ও প্রয়োগের মাধ্যমে পাঠ্যবইসম্পর্কিত কিন্তু নতুন পরিস্থিতিতে এর সংশ্লেষণ-বিশ্লেষণের মাধ্যমে নিজের যুক্তি দেবে।