জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা ও শিক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের একটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ. ‘ফেব্রুয়ারি বিপ্লবের মূলকথা জাতীয় স্বকীয়তা’—কথাটি বিশ্লেষণ কর।উত্তর: গ. আমাদের জাতীয় জীবনের একটি অবিস্মরণীয় দিন হলো ২১ ফেব্রুয়ারি। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় স্মৃতিচিহ্নিত এ দিনটি রক্তাক্ত আত্মত্যাগের মহিমায় ভাস্বর। এ দিনটি শুধু ইতিহাসের একটি বিবর্ণ তারিখ নয়, এটা এমনই একটা দিন, যা আমাদের জাতীয় ইতিহাসের পাতায় সুমহান তাৎপর্য বহন করছে। ১৯৫২ সালের এ দিনটিকে ঘিরে রয়েছে আমাদের অবিনাশী বৈপ্লবিক চেতনা। মাতৃভাষা বাংলাকে নিজের করে পাওয়ার জন্য যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতিতে রাঙা এই দিন। আমরা সগর্বে এবং সশ্রদ্ধায় স্মরণ করি সেসব বীর সন্তানকে—সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ নাম না জানা আরও অনেককে—যাঁরা প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্য। ভাষার জন্য এ ধরনের আত্মত্যাগের নজির পৃথিবীর ইতিহাসে বিরল। সংগত কারণেই অনেক পরে হলেও একুশে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। ১৯৬৯ সালে এ দেশে একটি বড় ধরনের গণ-আন্দোলন হয়। এর মূলে ছিল একুশের প্রেরণা। ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যে স্বাধীনতা যুদ্ধ হয়, তার মূলেও ছিল একুশের প্রেরণা। ১৯৯০ সালের স্বৈরাচারী শাসকের পতনের মূলেও ছিল একুশের প্রেরণা। তাই একুশে ফেব্রুয়ারি হলো সকল আন্দোলনের প্রতীক, প্রতিবাদের মূলমন্ত্র। একুশ মানে মাথা নোয়ানো নয়, এটা আমাদের চিন্তা ও চেতনার একীভূত একটি দিন। এটি শুধু ক্যালেন্ডারের একটি নির্দিষ্ট তারিখ নয়। এ দিন বাংলা ভাষাভাষীদের জন্য চির প্রদীপ্ত আলোকবর্তিকা। একুশে ফেব্রুয়ারির মর্মবাণী তাই ভাষা ও সংস্কৃতির স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য বিপ্লবের আহ্বান। আর এ বিপ্লবের মর্মকথা জাতীয় স্বকীয়তা। প্রতিটি জাতিরই কিছু স্বীয় সত্তা থাকে। এই সত্তাই সেই জাতিকে অন্যান্য জাতি থেকে আলাদা করে উন্নত ও সমৃদ্ধ করে। মাতৃভাষা ও সাহিত্যের মধ্য দিয়েই একটি জাতির আশা-আকাঙ্ক্ষা, চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ঘটে। এটাই একুশে ফেব্রুয়ারির মর্মবাণী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালজুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি গতকাল প্রকাশিত Right form of verb -এর সঠিক উত্তর:A. (i) gets (ii) come (iii) doing (iv) do not play (v) reading.B. (i) succeed (ii) will prosper (iii) have received (iv) will come (v) got.C. (i) had left (ii) gave (iii) would drawn (iv) trying (v) swimming.D. (i) lived (ii) sit (iii) taking (iv) saw (v) go.