জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে পরীক্ষা পিছিয়েছে। তাই ছুটির দিন হলেও আজ শিক্ষার্থীদের বসতে হয়েছে পরীক্ষার টেবিলে। ছবিটি চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল
হরতালের কারণে পরীক্ষা পিছিয়েছে। তাই ছুটির দিন হলেও আজ শিক্ষার্থীদের বসতে হয়েছে পরীক্ষার টেবিলে। ছবিটি চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

জামায়াতে ইসলামীর ডাকা কয়েক দফা হরতালের কারণে পাঁচ দিন পেছানোর পর অবশেষে আজ শুক্রবার ছুটির দিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশে একযোগে আজ সকাল নয়টায় এ পরীক্ষা শুরু হয়।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ২১ লাখ। ২ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জামায়াতের ডাকা হরতালের কারণে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ৩০ অক্টোবর এবং ২ ও ৩ নভেম্বর হরতাল ডাকে জামায়াতে ইসলামী। একই কারণে দলটির আরও দুই নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ৫ ও ৬ নভেম্বরও হরতাল ডাকে জামায়াত। এ কারণে এই দুই দিনের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়। ফলে আজ ছুটির দিনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। ২ নভেম্বরের পরীক্ষাটি হচ্ছে আজ।
জেএসসির পর ২৩ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।