বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১১১। সেলভা বনভূমি কোথায় অবস্থিত?ক. ব্রাজিল ও চিলিতে খ. ভেনেজুয়েলা ও গায়ানায় গ. উরুগুয়ে ও বলিভিয়ায় ঘ. আর্জেন্টিনা ও কলম্বিয়ায়২। চারদিক সমুদ্রবেষ্টিত মহাদেশটির নাম কী? ক. অস্ট্রেলিয়া খ. এশিয়া গ. দক্ষিণ আমেরিকা ঘ. উত্তর আমেরিকা৩। চারদিকে সমুদ্রবেষ্টিত দক্ষিণ আমেরিকা মহাদেশের শতকরা ৮৫ ভাগ অঞ্চল কিসের অন্তর্গত?ক. দক্ষিণ গোলার্ধেরখ. উত্তর গোলার্ধের গ. পূর্ব-পশ্চিম অয়ন বায়ুর ঘ. উত্তর-পূর্ব অয়ন বায়ুর৪। সমগ্র দক্ষিণ আমেরিকা মহাদেশকে ভূ-প্রাকৃতিক দিক থেকে ভাগ করা হয়েছে মূলত ভাগগুলো হলো—i. আন্দিজ পার্বত্য অঞ্চল ii. উত্তর-পূর্বাঞ্চলের মালভূমি iii. সমভূমি অঞ্চল। নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৫। গায়ানা ও ব্রাজিলের মালভূমি কী দ্বারা পৃথক হয়েছে?ক. আন্দিজ পর্বতমালা খ. আমাজন অববাহিকার সমতলভূমি গ. পাতাগোনিয়া মরুভূমি ঘ. পাম্পাস তৃণভূমি৬। দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ মাছ ধরা ও রপ্তানিতে বিশ্বে প্রসিদ্ধ?ক. কলম্বিয়া ও ভেনেজুয়েলা খ. চিলি ও কলম্বিয়া গ. ব্রাজিল ও ভেনেজুয়েলা ঘ. চিলি ও পেরু৭। পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন কোথা থেকে উৎপন্ন হয়েছে?ক. হিমালয় পর্বত থেকে খ. হেরা পর্বতমালা থেকে গ. আন্দিজ পর্বতমালা থেকে ঘ. গায়ানার উচ্চভূমি থেকে৮। উত্তরে পানামা থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত দক্ষিণ আমেরিকার সমগ্র পশ্চিম উপকূলজুড়ে অবস্থিত হলো—ক. উত্তর-পূর্বাঞ্চলের মালভূমি খ. আন্দিজ পার্বত্য অঞ্চল গ. সমভূমি অঞ্চল ঘ. পূর্ব মালভূমি ৯। হিমালয়ের মতো আন্দিজ একটি নবীন ভঙ্গিল পর্বতমালা। এখনো এর গঠনকাজ চলছে। যে কারণে এখানে মাঝেমধ্যে অনুভূত হয়—ক. ভূমিকম্প খ. অয়ন বায়ু গ. নাতিশীতোষ্ণ জলবায়ু ঘ. সুনামি১০। উত্তর-পূর্বাঞ্চলের মালভূমি আমাজন নদীর অববাহিকার সমতলভূমি দ্বারা দুই ভাগে বিভক্ত হয়েছে। ভাগ দুটি হলো—i. উত্তরের গায়ানা মালভূমি ii. পূর্ব দিকের ব্রাজিলের মালভূমি iii. পশ্চিমে আন্দিজ পর্বতমালাকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii১১। গায়ানা মালভূমি এবং ব্রাজিলের মালভূমির উচ্চতা প্রায়—ক. ৬০০ থেকে ১৫০০ মিটারের মধ্যে খ. ৬০০ থেকে ১৫০০ মিটারের বেশি গ. ৬০০ থেকে ১৫০০ মিটারের কম ঘ. ৬০০ থেকে ১৫০০ মিটারের সমান# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১১: ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. ক।