জেএসসি পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্নোত্তর-২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১৫১। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক শতকরা হার কত?ক. ১.৫ খ. ২.১ গ. ১.৪১ ঘ. ২.২২। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম?ক. উন্নত দেশের খ. স্বল্পোন্নত দেশের গ. উন্নয়নশীল দেশের ঘ. উৎপাদনশীল দেশের৩। কোনটি জনসংখ্যা বৃদ্ধির প্রতিক্রিয়া নয়?ক. চিকিৎসার সমস্যা খ. আইনশৃঙ্খলার অবনতি গ. বেকার সমস্যা ঘ. বিনিয়োগ বৃদ্ধি পাওয়া৪। বাংলাদেশের ছেলেদের বিবাহের আইনগত ন্যূনতম বয়স কত?ক. ১৭ বছর খ. ১৮ বছর গ. ২১ বছর ঘ. ২৫ বছর৫। জন্ম-মৃত্যুর খতিয়ান পল্লী এলাকায় সংগ্রহ করার দায়িত্ব কার?ক. চেয়ারম্যানের খ. প্রাথমিক বিদ্যালয়ের গ. পল্লি চিকিৎসকদের ঘ. ইউনিয়ন পরিষদের৬। শহরাঞ্চলে জন্ম-মৃত্যুর খতিয়ান রাখার দায়িত্ব কার?ক. ওয়ার্ড কমিশনারের খ. পৌর করপোরেশনের গ. নগরবাসীর ঘ. শিক্ষিত জনগণের৭। কোনটির কারণে সমাজ ও জাতীয় জীবনে ভয়াবহ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়?ক. শিক্ষিতের হার বেশি হলে খ. অলসভাবে দিন কাটালে গ. জনসংখ্যা প্রয়োজনের অতিরিক্ত হলে ঘ. শিক্ষার মান কমে গেলে৮। বাংলাদেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে কোনটি?ক. বেকার সমস্যা খ. জনসংখ্যা বৃদ্ধি গ. জন্মহারের চেয়ে মৃত্যুহার কম ঘ. নিরক্ষরতা৯। বাংলাদেশে শিক্ষার শতকরা হার কত?ক. ৪৯.৭৫% খ. ৫২.৫০% গ. ৪৮.৭% ঘ. ৪০.২৫%১০। জনসংখ্যা-সম্পর্কিত বাংলাদেশের স্লোগান হলো কোনটি?ক. একটি সন্তানই ভালো খ. পুত্রসন্তানই যথেষ্ট গ. জনসংখ্যা কমাও ঘ. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট১১। বাংলাদেশে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে কেন?ক. অধিক জনসংখ্যার কারণে খ. জীবনযাত্রার মান কমে গেছে গ. স্কুল-কলেজের সংখ্যা কমে গেছে ঘ. প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে১২। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অধিক কেন?ক. জন্মহার বেশি, মৃত্যুহার কম খ. মৃত্যুহার বেশি, জন্মহার কম গ. জন্ম ও মৃত্যুহার সমান ঘ. জন্মহার ও মৃত্যুহার কম১৩। উন্নয়নশীল দেশ বলতে বোঝায়—।ক. যে দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল খ. মানুষের জীবনযাপনের মান নিম্নে গ. উন্নয়ন কার্যক্রমের তৎপরতা লক্ষণীয় ঘ. দেশের শিক্ষার হার কম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর অধ্যায়-১৫: সঠিক উত্তর: ১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. গ।