বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১৫১৪। পৃথিবীর উন্নত দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার কম কেন?ক. উন্নত দেশের মানুষ ভালো খাবার খায় খ. তারা আরাম-আয়েশে থাকে গ. সেখানে শিক্ষিতের হার বেশি ঘ. সেখানে অভাব নেই১৫। মানুষের মৌলিক চাহিদা হলো কী কী?ক. বিনোদন ও ভ্রমণ খ. ভ্রমণ ও বিনোদন গ. চিকিৎসা ও বিশ্রাম ঘ. খাদ্য ও বাসস্থান১৬। শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশির কারণ হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?ক. শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সমস্যা খ. শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্ছৃঙ্খল পরিবেশ গ. দক্ষ শিক্ষকের অভাব ঘ. জনসংখ্যা বৃদ্ধির ফলে ছাত্রছাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে১৭। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে চরম সমস্যা হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?ক. বেকার সমস্যা খ. শিক্ষাপ্রতিষ্ঠানের স্থানাভাব গ. স্বাস্থ্যগত সমস্যা ঘ. ভ্রমণ ও বিনোদন সমস্যা১৮। নিচের কোনটি জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভব হয়নি?ক. চিকিৎসা সমস্যা খ. আইনশৃঙ্খলায় অবনতি গ. বেকার সমস্যা ঘ. বিনিয়োগ বৃদ্ধি১৯। পুত্রসন্তান কামনা জনসংখ্যা বৃদ্ধির কোন ধরনের কারণ?ক. ভৌগোলিক খ. সামাজিক গ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক২০। নিচের কোন দেশ উন্নত দেশের মধ্যে পড়ে না?ক. জার্মানি খ. জাপান গ. যুক্তরাষ্ট্র ঘ. সুদান২১। মাথাপিছু আয় কম হলে সঞ্চয় কম, মূলধন কম ও বিনিয়োগ কম হয়। ফলে দেশ—i. দরিদ্র থাকে ii. উন্নয়নশীল হয় iii. মধ্যম মানের হয়নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i ও ii# নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ এবং ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।কোনো গ্রামে ১০০০ জন লোক বাস করে। বছর শেষে দেখা গেল সেখানে ২২টি শিশু জন্মগ্রহণ করে ও ৫ জন লোক মারা যায়।২২। ওই গ্রামে স্থূল জন্মহার হলো—ক. ২২ জন খ. ৫ জন গ. ১৭ জন ঘ ২০ জন২৩। সেই গ্রামে শতকরা বৃদ্ধির হার কতো?i. ১৭ জন ii. ১.৭ জন iii. ২.০ জননিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i ও ii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর অধ্যায়-১৫: সঠিক উত্তর: ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. খ।