বহুনির্বাচনী অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্র থেকে পাঠ্যসূচির বিষয়বস্তুভিত্তিক নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তৈলচিত্রের ভূত১. ‘তৈলচিত্রের ভূত’ কোন ধরনের রচনা? ক. প্রবন্ধ খ. ছোটগল্প গ. কিশোর উপযোগী ছোটগল্প ঘ. উপন্যাস২. গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? ক. ১৯৪১ সালে মৌচাক পত্রিকায় খ. ১৯৪২ সালে সবুজপত্র পত্রিকায় গ. ১৯৪৩ সালে নবোদয় পত্রিকায় ঘ. ১৯৪৪ সালে সওগাত পত্রিকায়৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? ক. সাঁওতাল পরগনা খ. রাজশাহী গ. পার্বত্য চট্টগ্রাম ঘ. লালমনিরহাট ৪. তাঁর পিতৃপুরুষের বসতি কোথায় ছিল?ক. কাশিমপুর খ. বিক্রমপুর গ. মাধবপুর ঘ. শ্রীপুর৫. কোনটি তার কিশোর উপন্যাস? ক. দিনমজুর খ. টিকটিকি গ. পুতুল নাচের ইতিকথা ঘ. মাঝির ছেলে৬. ‘মরলে তো মানুষ সব জানতে পারে’— এটি কার উক্তি? ক. ডাক্তারের খ. মামার গ. নগেনের ঘ. দাদামশাইয়ের ৭. ‘প্রেতাত্মা’ মানে কী?ক. ভ্রান্তি খ. মৃতের আত্মা গ. ছায়াপথ ঘ. নগেনের মামার আত্মা ৮. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? ক. ১৯৫২ খ. ১৯৫৩ গ. ১৯৫৪ ঘ. ১৯৫৬নিচের অনুচ্ছেদটুকু পড়ো এবং ৯, ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।ফ্লোরা রাত জেগে পড়াশোনা করে। মাঝে মাঝে গভীর রাতে এক ধরনের নিঃশব্দ তাকে আতঙ্কিত করে। তার মনে হয় কোনো অশরীরী আত্মা বুঝি তাকে তাড়া করছে। ভয়ে সে কাউকে কিছু বলে না। এভাবে দিন দিন তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে থাকে।৯. ফ্লোরার ভয় পাওয়ার কারণ কী? i. ভূতে তাড়া করা ii. মানসিক দুর্বলতা iii. অন্য কোনো ভয় মনে পোষণ করা নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii১০. ‘অশরীরী’ অর্থ কী? ক. নিরাকার খ. প্রেতাত্মা গ. ভূতের ছায়া ঘ. ভ্রান্তি ১১. এ অবস্থা থেকে উত্তরণের জন্য ফ্লোরার কী করা উচিত? ক. ভয় না পাওয়া খ. রাত জেগে না থাকা গ. দায়িত্বশীল কাউকে বিষয়টি খুলে বলা ঘ. কাউকে না বলা ১২. মামার তৈলচিত্রটি কোথায় ছিল? ক. মামার ঘরে খ. ছেলের ঘরে গ. বসার ঘরে ঘ. লাইব্রেরিতে১৩. পরাশর ডা. কখন নগেনের কাছে যায়? ক. সকালে খ. বিকেলে গ. সন্ধ্যায় ঘ. মাঝরাতে১৪. নগেনকে মূলত ধাক্কা দিয়েছিল—। ক. মামার প্রেতাত্মা খ. বিদ্যুৎ গ. মামাতো ভাই ঘ. অশরীরী শক্তি ১৫. মামার প্রতি মিথ্যা ভক্তির জন্য নগেনের মনে কী জাগল? i. লজ্জা ii. অনুতাপ iii. ভয় নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii১৬. নগেন মামার কাছে ক্ষমা চায় কেন? i. চুরি করেছে বলে ii. মিথ্যা বলার জন্য iii. মিথ্যা ভক্তির জন্য নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii১৭. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা?ক. শিউলী মালা খ. প্রাগৈতিহাসিক গ. বনফুল ঘ. সাগরকন্যা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: তৈলচিত্রের ভূত: ১. গ, ২. ক, ৩. ক, ৪.খ, ৫. ঘ, ৬. গ, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. খ।