জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকাএবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম  প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা প্রথম পত্রের একটি সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করছি।হাজারো মানুষের আত্মত্যাগ আর সংগ্রামের মাধ্যমে বাঙালি অর্জন করেছে স্বাধীনতা। তৎকালীন পাকিস্তানি সরকারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদের অনুপ্রেরণা জুগিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এই ভাষণ যেন বাঙালির রক্তে আগুন ধরিয়ে দেয়, তাঁরা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। অর্জিত হয় স্বাধীনতা। এ জন্য এই ভাষণকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।ক. শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি কত মিনিটের ছিল?খ. বঙ্গবন্ধুর ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে কেন, ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের সাদৃশ্য দেখাও।ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘৭ মার্চের ভাষণ যেন বাঙালির রক্তে আগুন ধরিয়ে দেয়।’—উক্তিটি তোমার পঠিত ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।ক. উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি ১৮ মিনিটের ছিল।খ. উত্তর: পরাধীন বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পেছনে যে অনুপ্রেরণা ছিল, সেটি পূর্ণরূপে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে পরিলক্ষিত হয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ মার্চ প্রায় ১০ লাখ জনতার উপস্থিতিতে এক ঐতিহাসিক ভাষণ দেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করলেও পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে। নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ঘটনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু দিকনির্দেশনামূলক এক অনবদ্য ভাষণ দেন বাঙালিদের সোচ্চার হওয়ার জন্য। এই ভাষণ বাঙালিকে উদ্বুদ্ধ করে স্বাধীনতা অর্জনে। রচিত হয় এক নতুন অধ্যায়। তাই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলা হয়।গ. উত্তর: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের অন্যতম সঞ্জীবনী শক্তি। মুক্তির সনদ অর্জনের মূলমন্ত্র।‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধে শেখ মুজিবুর রহমানের অগ্নিঝরা ভাষণ তুলে ধরা হয়েছে। পাকিস্তানি শোষকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতিতে তিনি স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনবদ্য এ ভাষণ দেন। তিনি প্রত্যেক বাঙালিকে নিজ নিজ স্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।উদ্দীপকে বর্ণিত বিষয়ে বঙ্গবন্ধুর ভাষণকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়েছে, যা ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধে ভাষণটির দিকে আলোকপাত করলে পুরোপুরি বোঝা যায়। বাঙালিকে মুক্ত হওয়ার জন্য ঐক্যবদ্ধ করেছিল ৭ মার্চের ভাষণ। ফলে বিষয়টি আমাদের কাছে সহজেই প্রতিয়মান হয় যে উদ্দীপকের মূল বিষয়টি প্রবন্ধে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে।ঘ. উত্তর: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার আন্দোলন। মুক্তিসংগ্রামের ডাক।১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখ লাখ মানুষকে একটি ভাষণের মাধ্যমে সঞ্জীবনী শক্তি জুগিয়েছিলেন। উদ্দীপিত করেছিলেন মুক্তিপ্রেরণায়। তিনি ঘোষণা দেন, ‘তোমাদের যা কিছু আছে, তা-ই নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।’ একপর্যায়ে তিনি আরও বলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তাঁর এই ভাষণে বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।২৫ মার্চ কালরাতে যখন পাকিস্তানিরা অতর্কিতে বাঙালিদের ওপর হামলা চালায়, তখন তারা বসে থাকেনি। প্রত্যেকে নিজের অবস্থান থেকে যুদ্ধে অংশ নেয়। বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে কেউ অস্ত্র দিয়ে, কেউ চিকিৎসাসেবা দিয়ে, কেউ নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়।বঙ্গবন্ধুর ভাষণ ছিল মানুষের প্রধান প্রেরণা, যুদ্ধে জয়ী হওয়ার মূল অস্ত্র, সাহস সঞ্চয়ের অন্যতম উৎস। উদ্দীপকে বর্ণিত উক্তিটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধ থেকেই যেন উৎসারিত, মুক্তিকামী বাঙালির মূল অস্ত্র।