আনন্দ পাঠ সোহরাব-রোস্তমপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা প্রথম পত্রের একটি সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করছি।সোহরাব যন্ত্রণায় ও ক্ষোভে কেঁদে বলল, শোনো ইরানি কাপুরুষ, তুমি অন্যায় যুদ্ধে প্রথম পরাজয়ে আমাদের প্রাণে বধ করলে, কিন্তু এ সংবাদ যখন আমার বাবা জানতে পারবেন, তখন তুমি সাগরের অতলেই থাকো, কিংবা আকাশের নক্ষত্রের মধ্যে পলায়ন করো, তিনি তোমাকে ক্ষমা করবেন না।ক. রোস্তম যুদ্ধনীতির কোন বৈশিষ্ট্য ভঙ্গ করেছেন?খ. সোহরাব যুদ্ধটিকে অন্যায় যুদ্ধ বলেছেন কেন?গ. উদ্ধৃতাংশে সোহরাবের সংলাপে রোস্তমের প্রতি যে বিশ্বাসের প্রতিফলন ঘটেছে, গল্পে রোস্তম চরিত্রে তার কতটুকু প্রকাশ ঘটেছে, বর্ণনা করো।ঘ. উদ্ধৃতাংশের আলোকে রোস্তমের চরিত্র বিশ্লেষণ করো।উত্তর: ক. রোস্তম যুদ্ধনীতির যে বৈশিষ্ট্য ভঙ্গ করেছেন তা হলো, শত্রুকে পর পর দুবার পরাজিত না করলে প্রাণে বধ করা যায় না।উত্তর: খ. দুবার সুযোগ না দিয়ে প্রথম ধাপেই রোস্তম সোহরাবকে হত্যা করার জন্য বুকে তলোয়ার ঢুকিয়ে দিয়েছিলেন। তাই সোহরাব এ যুদ্ধকে অন্যায় যুদ্ধ বলেছ।তৎকালীন ইরানের যুদ্ধের অন্যতম বৈশিষ্ট্য ছিল, শত্রুকে পর পর দুবার পরাজিত করে তারপর তাকে হত্যা করা যাবে। কিন্তু যুদ্ধের এই বৈশিষ্ট্য রোস্তম না মেনে প্রতিশোধপরায়ণ মনোভাবে সোহরাবের বুকে তলোয়ার ঢুকিয়ে দেন। মুমূর্ষু অবস্থায় যুদ্ধের এ বৈশিষ্ট্যকে সোহরাব অন্যায় বলেছে।উত্তর: গ. উদ্ধৃতাংশে সোহরাবের সংলাপে রোস্তমের প্রতি যে প্রগাঢ় বিশ্বাসের প্রতিফলন ঘটেছে, রোস্তমের চরিত্রে তার যৎসামান্যই প্রকাশ পেয়েছে।সোহরাব রোস্তমের ছেলে। পরন্তু বীরযোদ্ধাও বটে। বয়সে ছোট হওয়া সত্ত্বেও বাবার প্রতি বিদগ্ধ শ্রদ্ধা নিয়ে সে যুদ্ধের ময়দানে এসেছে। বুকভরা ভালোবাসা আর হূদয়ের প্রাপ্তিতে সে বারবার বাবার প্রতি বিশ্বাস এনেছে, সেখানে বাবা রোস্তম তাঁর ছেলের প্রতি কিছুই দেখাতে পারেননি শুধু হাহাকার ছাড়া।সোহরাবকে যুদ্ধের ময়দানে রোস্তম যখন হত্যা করার জন্য বুকে ছুরি বসিয়ে দেন, তখন সোহরাব বারবার বলতে থাকে, ‘তুমি জানো, তুমি যুদ্ধের নিয়ম ভেঙে কার শরীরে ছুরি চালিয়েছ? আমার বাবা যদি শোনেন, তাহলে তুমি যেখানেই থাকো, তিনি তোমাকে ছাড়বেন না।’ সন্তান হত্যার প্রতিশোধের যে বিশ্বাস সোহরাব তার বাবার প্রতি দেখিয়েছে, তা সত্যিই অনন্য। কিন্তু রোস্তম চরিত্রে স্ত্রী ও সন্তানের প্রতি তাঁর উদাসীন মনোভাব আমরা লক্ষ্য করি। পুত্রহত্যার পর রোস্তমের আত্মহাহাকার আমাদের বেদনার বিলাপে ভাসালেও সোহরাবের মতো নিবিড় বিশ্বাসের চেতনাবোধ রোস্তম চরিত্রে অনুপস্থিত।উত্তর: ঘ. উদ্ধৃাতাংশের আলোকে রোস্তম চরিত্রে প্রতিশোধপরায়ণ বীরযোদ্ধার প্রতিচ্ছবি দেখা যায়। ইরানের মহাবীর হিসেবে খ্যাত রোস্তম ছিলেন যুদ্ধবিদ্যায় পারদর্শী বীরপুরুষ। ইরানের স্বাধীন রক্ষায় তাঁর অনন্য ভূমিকা অবশ্যই বীরত্বের বহিঃপ্রকাশ। রণবিদ্যায় সুপুরুষ রোস্তমকে উদ্ধৃতাংশে একজন প্রতিশোধপরায়ণ যোদ্ধা হিসেবে আখ্যায়িত করতে পারি।উদ্ধৃতাংশে আমরা লক্ষ করি, রোস্তম একজন বীরযোদ্ধা, যাঁর অতুলনীয় শক্তি ও সাহস পৃথিবীর সব মানুষের কাছে কিংবদন্তিস্বরূপ, যা সোহরাবের মুখ থেকে উচ্চারিত হয়েছে। কিন্তু এই মহাবীরের জীবন ওই উদ্ধৃতাংশের পরপরই এক বেদনার স্বরূপ হয়ে আমাদের সামনে উপস্থাপিত হয়। কারণ, রোস্তম তাঁর বীরতুল্য সন্তান সোহরাবকে হত্যা করেন। তবে এখানে তাঁর চরিত্রের বীরত্ব গাঁথাই প্রকাশ পেয়েছে।রোস্তম ইরানকে রক্ষা করার জন্য আপ্রাণ যুদ্ধ করেছেন। রাজা কায়কাউসকে শত্রু মহাবলী সফেদের হাত থেকে রক্ষা করার প্রচেষ্টাও জিতে যান। তাঁর বীরত্ব মামেনগান শহরেও আমরা দেখতে পাই। তাঁর চোখ দেখে মানুষ প্রাণভয়ে পালাতে থাকে। সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও ইরানের স্বাধীনতা রক্ষা করার জন্য নববধূকে ফেলে তিনি ইরানে চলে আসেন। ইরান ও তুরানের এই যুদ্ধে তিনি ভাগ্যের নির্মম শিকার হন। তাঁর পুত্র সোহরাবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, কিন্তু শিশুযোদ্ধার কাছে বারবার পর্যুদস্ত হওয়ার কারণে রোস্তম প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন এবং সোহরাবকে প্রথমবার পরাজিত করে অন্যায়ভাবে তার বুকে তলোয়ার ঢুকিয়ে দেন। বীরত্বের বিপরীত মেরুতে গিয়ে তিনি রণবৈশিষ্ট্য ভেঙে নিজ পুত্রকে হত্যা করার মাধ্যমে নিজেকে বীর বাদেও প্রতিশোধপরায়ণ চরিত্রের বৈশিষ্ট্যে আবদ্ধ করেন। তাই বলা যায়, রোস্তম বীর, সাহসী ও প্রতিশোধপরায়ণ এক যোদ্ধাও বটে।