জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ পাঠ মার্চেন্ট অব ভেনিসপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা প্রথম পত্রের একটি সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করছি।ইংরেজরা এই দেশ পরিচালনার সময় ‘সূর্যাস্ত আইন’ নামে একটি ভয়াবহ আইন প্রবর্তন করেন। এর নিয়ম ছিল, সূর্যাস্তের আগেই তাদের পাওনাদি মিটিয়ে দিতে হবে। অন্যথায় কোনো কারণ দর্শানো ছাড়াই জমিদারি ছেড়ে দিতে হতো। বাংলার অসংখ্য প্রজা এই নির্মম আইনে সর্বস্বান্ত হয়ে পথে বসেছে। তবে খুব বেশি দিন এই আইন ইংরেজরা স্থায়ী করতে পারেনি। কারণ, অন্যায় চিরস্থায়ী নয়।ক) ‘ড্যাকাট’ কী?খ) শাইলক কেন অ্যান্টনিওকে পছন্দ করত না, ব্যাখ্যা করো।গ) উদ্দীপকে ইংরেজদের সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের শাইলকের সাদৃশ্য তুলে ধরো।ঘ) ‘অন্যায় চিরস্থায়ী নয়’—উক্তিটির আলোকে উদ্দীপক ও ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের মূলভাব তুলে ধরো।উত্তর: ক. ‘ড্যাকাট’ হলো ইতালির মুদ্রার নাম।উত্তর: খ. শাইলক ছিল সুদখোর। কিন্তু অ্যান্টনিও ছিল উদারমনা — এই লোভনীয় মানসিকতার জন্য শাইলক অ্যান্টনিওকে পছন্দ করত না।শাইলক ও অ্যান্টনিও দুজনে টাকা-পয়সার মালিক ছিল। শাইলক ছিল লোভী, কুমনোভাবাপন্ন, ভয়ংকর ও সুদের ব্যবসায়ী। সে মানুষকে উচ্চ হারে সুদ দিতে বাধ্য করতো এবং নির্দিষ্ট সময়ে তা দ্বিগুণেরও বেশিতে পরিশোধ করার জন্য ঋণগ্রহীতাদের চাপ দিত। কিন্তু অ্যান্টনিও তার বিপরীত উদারমনা মানুষ ছিল। সে কোনো সুদ গ্রহণ না করে মানুষকে সাহায্য-সহযোগিতা করত। ফলে শাইলক তার ব্যবসার ক্ষতি প্রভাব অনুধাবন করে অ্যান্টনিকে অপছন্দ করতে থাকে।উত্তর: গ. শাইলকের নির্ধারিত সময়ে সুদ গ্রহণের সঙ্গে উদ্দীপকের ইংরেজদের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকের ইংরেজরা আমাদের ১৯০ বছর দীর্ঘ শাসনের যুগে সূর্যাস্ত আইন নামে যে কালো আইন জারি করেছিল, তা সাধারণ মানুষের জন্য ছিল এক দুঃসময়ের মুখোমুখি হওয়ার মতো। জমিদারেরা এই ভয়ে প্রজাদের ওপর নানা নির্যাতন করতে বাধ্য হতো। ইংরেজদের এই আচরণের সঙ্গে মার্চেন্ট অব ভেনিস গল্পের শাইলক চরিত্রের সুদ ব্যবসায়ের সাদৃশ্য রয়েছে।শাইলক ছিল একজন লোভী সুদের ব্যবসায়ী। সে উচ্চ সুদে মানুষকে অর্থ ধার দিত। সেই টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ না করতে পারলে শর্ত মোতাবেক সে মানুষকে সর্বস্বান্ত করে ছাড়ত। গল্পের অ্যান্টনিওকে সে টাকা ধার দেয়—নির্দিষ্ট সময়ে টাকা না দিতে পারলে অ্যান্টনিওর শরীরের এক পাউন্ড মাংস কেটে নেওয়ার শর্তে। উদ্দীপকের ইংরেজরাও সূর্যাস্ত আইন করে এ দেশের মানুষকে বিধি শর্ত দিতো, সময়মতো কর পরিশোধ না করতে পারলে তারা ক্ষমতাচ্যুত করত। তাই বলা যায়, উদ্দীপকের ইংরেজদের সঙ্গে মার্চেন্ট অব ভেনিস গল্পের শাইলকের সাদৃশ্য রয়েছে।উত্তর: ঘ. ইংরেজদের সূর্যাস্ত আইন উদ্দীপকে যেমন স্থায়ী রূপ লাভ করতে পারেনি, তেমনি শাইলকের অসৎ উপায়ে সুদ গ্রহণের ব্যবসাও স্থায়ী হয়ে ওঠেনি মার্চেন্ট অব ভেনিস গল্পে।মার্চেন্ট অব ভেনিস গল্পে শাইলক একজন সুদখোর ব্যবসায়ী। সে অন্যায়ভাবে অন্যের কাছ থেকে চড়া সুদ গ্রহণ করে মানুষকে পথে বসিয়েছে। গল্পের অ্যান্টনিওকে সে টাকা দিয়েছিল চড়া সুদে, পরিশোধ না করতে পারলে শর্তও ছিল ভয়াবহ। কিন্তু সে অন্যায় গল্পে চিরস্থায়ী রূপ লাভ করতে পারেনি।উদ্দীপকেও আমরা দেখি, ইংরেজরা সূর্যাস্ত আইন করে অধিক মুনাফা লাভের আশায় জমিদারদের চাপ দিত। পক্ষান্তরে, সূর্য ডোবার আগে কেউ যদি কর দিতে না পারত, তাহলে তার জমিদারিত্ব কেড়ে নেওয়া হতো। এ কারণে জনগণকেও তার ফল ভোগ করতে হতো। কিন্তু মার্চেন্ট অব ভেনিস গল্পে অ্যান্টনিও যেমন শেষে সত্যের জয় পায়, তেমনি ইংরেজরা জয় না পেয়ে শাইলকের মতো হেরে এ আইন বন্ধ করতে বাধ্য হয়। শাইলক ধূর্তবাজ, কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। সে লোভী ও অহংকারী। পরের উপকার নয়, নিজেকে বড় করার জন্য সে আপ্রাণ সুদ খেয়ে মানুষকে নিঃশেষ করে। অ্যান্টনিওকে সে চড়াসুদে টাকা দিয়েছিল একটি নির্দিষ্ট সময়ে শোধ দেওয়ার জন্য। কিন্তু অ্যান্টনিওর জাহাজ ডুবে যাওয়ার কারণে বন্ধু বাসানিওর জন্য নেওয়া সুদসহ টাকা সে ফেরত দিতে পারে না। ফলে শর্ত মোতাবেক শাইলক তার শরীরের এক পাউন্ড মাংস আদালতে কেটে নিতে চায়। কিন্তু অ্যান্টনিও স্ত্রীর প্রত্যুৎপন্নমতি বুদ্ধিতে এ অন্যায় আবদারের বিরুদ্ধে জিতে যায়। শাইলকের অন্যায় সেখানেই শেষ হয়ে যায়; উদ্দীপকের ইংরেজদের সূর্যাস্ত আইন এ ঘটনারই প্রতিরূপ। সে আইনও বেশি দিন টিকতে পারেনি। কারণ, তা ছিল অন্যায় ও অবিচারের শামিল।অতএব, অন্যায় কখনো চিরস্থায়ী রূপ লাভ করতে পারে না।