জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ পাঠ  কিশোর কাজিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা প্রথম পত্রের একটি সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করছি।আলী কোজাই নামে বাগদাদে এক লোক বাস করতেন। তিনি হজব্রত পালনের জন্য মক্কায় যাওয়ার সময় জীবনের সঞ্চয় কলসিতে লুকিয়ে তার ওপর জলপাই ভরে বন্ধু নাজিমের কাছে রেখে গেলেন। আলী কোজাই ফিরে এসে বন্ধু নাজিমের কাছ থেকে কলসি নিয়ে গিয়ে দেখল, তাতে মোহর নেই, শুধু জলপাই আছে। আলী তখন কাজির দরবারে নালিশ করলেন। কাজি নাজিমকে ডেকে জিজ্ঞাসা করলে কলসি ফেরত দেওয়ার কথা জানায়। নাজিম আসলে আলীর সেই সঞ্চিত ধন অর্থাৎ মোহরগুলো পেয়ে নিজের সিন্দুকে ভরে রেখেছিল।ক. গল্পাংশ কোন দেশের পটভূমিতে রচিত?খ. আলী মূল্যবান মোহরের ওপরে জলপাই রাখল কেন?গ. উদ্ধৃতিতে বন্ধুর প্রতি নাজিমের আচরণের যৌক্তিকতা তুলে ধরো।ঘ. উদ্ধৃতির আলোকে আলী ও নাজিম চরিত্রের তুলনামূলক মূল্যায়ন করো।উত্তর: ক. গল্পাংশটি ইরাক দেশের পটভূমিতে রচিত।উত্তর: খ. কলসিতে রাখা মোহরগুলোর কথা কেউ যেন জানতে না পারে, সে জন্য আলী মূল্যবান মোহরের ওপর জলপাই রেখেছিল।আলী অনেক কষ্ট করে সারা জীবন সঞ্চয় করেছিলেন সোনার মোহর। তিনি হজে যাবেন ভেবে মোহরগুলো কার কাছে রেখে যাওয়া যায়, আর তেমন বিশ্বস্তই বা কে—সেই চিন্তা করছিলেন। অবশেষে তাঁর বন্ধু নাজিমের কাছে এগুলো রাখলেন। কিন্তু মোহরের প্রতি যে কারও লোভ থাকতে পারে এবং তা খোয়া যেতে পারে—এই ভয়ে আলী মোহরের কলসির ওপর জলপাই রেখেছিলেন।উত্তর: গ. নাজিমকে বিশ্বাস করেছিলেন আলী। মোহর চুরির মধ্য দিয়ে বন্ধুর প্রতি নাজিম তার বিশ্বাসঘাতকতার পরিচয় তুলে ধরেছে।মানুষ স্বভাবতই লোভী। কিন্তু বন্ধুত্ব এই লোভকে সংবরণ করিয়ে বন্ধন সৃষ্টি করে। এই বন্ধনসূত্রে উদ্দীপকের আলী কোজাই তাঁর বন্ধুকে বিশ্বাস করেছিলেন। কিন্তু লোভী বন্ধু নাজিম সেই বিশ্বাসের জায়গায় স্থির থাকতে পারেনি মোহরের লোভে। তাই সে বন্ধুত্বের অবমাননা করেছে।আলীর প্রতি নাজিমের বন্ধুত্ব বিরূপ ও বিপরীতমুখী। আলী কোজাই হজে যাওয়ার আগে বন্ধুকে বিশ্বস্ত ভেবে তাঁর সারা জীবনের সম্পদ—দামী মোহর—নাজিমের কাছে রেখে গেলে সে তা আত্মসাৎ করে এবং আত্মসাতের পর বিচারকি কাঠগড়ায় সে অর্থলোভে মিথ্যাচার প্রকাশ করে বন্ধুর প্রতি আস্থাহীনতার পরিচয় দেয়। লোভের বশবর্তী হয়ে নিজ বন্ধুর আমানতকে খেয়ানত করে। বন্ধু কোজাই নাজিমকে যে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসের মর্মমূলে অবিশ্বাসের আঘাত হেনে নাজিম বন্ধুত্বের প্রতি ব্যাপক অবমাননা করেছে।উত্তর: ঘ. আলী কোজাই ও নাজিমের চরিত্রের মধ্যে বিশ্বাস-অবিশ্বাসের বৈপরীত্য মনোভাব লক্ষ করা যায়।আলী ছিলেন ধার্মিক। সততা ও নির্লোভ তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। হজ পালনের সদিচ্ছার মধ্য দিয়ে তাঁর চরিত্রের সরলতার দিকটি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সত্যবাদিতা ও স্বাভাবিক জীবনযাপনের প্রতি আলীর সচেতনতা আমরা লক্ষ করি।অপর দিকে, আলীর বন্ধু নাজিম একজন লোভী ও বিশ্বাসঘাতক মনোভাবের অধিকারী। সে বন্ধুত্বের বিশ্বাস ভঙ্গ করেছে এবং বিচারের কাঠগড়ায় মিথ্যা কথা বলে বন্ধুত্বের বন্ধন বিচ্ছিন্ন করেছে। মিথ্যা ও লোভ এই চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, যা আলী চরিত্রের সম্পূর্ণ বিপরীতমুখী।আলী কোজাই সারা জীবন কষ্ট করে যে মোহর জোগাড় করেন, তা হজে যাওয়ার আগে বিশ্বাস করে তাঁর বন্ধু নাজিমের কাছে একটি কলসিতে রেখে যান জলপাইয়ের দোহাই দিয়ে; কিন্তু নাজিমের স্ত্রীর অনুরোধে সেই জলপাই ব্যবহার করার পরই দেখা মেলে আলীর মোহরের। মোহরের লোভে নাজিম তা আত্মসাৎ করে এবং সেই মোহর আলীকে দিতে অপারগতা প্রকাশ করে। যার ফলে আলী কাজির কাছে গেলে বিচার শুরু হয়, কিন্তু কোনো সুস্পষ্ট প্রমাণ না থাকায় বিচারে হেরে যায় আলী। মিথ্যা দোহাই দিয়ে জিতে যায় নাজিম। বন্ধুকে নাজিম আমানত ফেরত দিতে পারেনি, বরং বন্ধুর প্রতি সে বিশ্বাসঘাতকতা দেখিয়েছে, যেখানে মিথ্যাই ছিল মূল ভিত্তি। তার এই ধূর্ত চরিত্রের কারণেই পরবর্তী সময় সে হেরে আলীর মোহর ফেরত দিতে বাধ্য হয়েছে। কিন্তু বন্ধুত্বের প্রতি আলী যে অবিচল আস্থা রেখেছে, ঠিক এর বিপরীত মেরুতে গিয়ে নাজিম বিশ্বাসঘাতকতা ও আমানত খেয়ানত করেছে।