বহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১ ১। কোনটি কঠিন মৌল?ক. ব্রোমিন খ. জেনন গ. সিজিয়াম ঘ. সিলিকন২। কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে অণুগুলোর গতিশক্তি—i. বৃদ্ধি পায় ii. হ্রাস পায়iii. স্থির থাকেকোনটি সঠিক? ক. i খ. ii. গ. i ও iii ঘ. ii ও iii৩। চাপ প্রয়োগে পদার্থের আন্তআণবিক শক্তির কী পরিবর্তন ঘটে?ক. হ্রাস পায় খ. বৃদ্ধি পায় গ. সমান থাকে ঘ. হ্রাস বা বৃদ্ধি পায়।৪। পানির একটি অণুতে কী কী থাকে?ক. একটি অক্সিজেন ও দুটি হাইড্রোজেনের অণুখ. একটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন অণু গ. দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু ঘ. দুটি হাইড্রোজেন অণু ও একটি অক্সিজেন পরমাণু৫। যৌগিক অণু হলো—i. হাইড্রোজেন অণু ii. পানির অণু iii. সোডিয়াম ক্লোরাইড অণুকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii, iii ঘ. i, ii ও iii৬। পদার্থের দুটি অণুর মধ্যবর্তী দূরত্বকে কী বলে?ক. আকর্ষণ শক্তি খ. বিকর্ষণ শক্তি গ. আন্তআণবিক শক্তি ঘ. আন্তআণবিক দূরত্ব৭। ভৌত অবস্থাভেদে পদার্থকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই৮। তরল পদার্থকে চাপ প্রয়োগ করে ঠান্ডা করলে—i কঠিনে পরিণত হবে এবং আন্তআণবিক শক্তি বেড়ে যাবে ii কঠিনে পরিণত হবে এবং আন্তআণবিক দূরত্ব কমে যাবেiii কঠিনে পরিণত হবে এবং আন্তআণবিক শক্তি কমে যাবেকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii, iii ঘ. i, ii, iii৯। গঠন অনুসারে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়?ক. পাঁচ খ. চার গ. তিন ঘ, দুই১০। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কতটি?ক. ৮২টি খ. ৯২টি গ. ১১০টি ঘ. ১১১টি১১। H2O কীভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে?ক. H ও O হিসেবে খ. H2O হিসেবে গ. O হিসেবে ঘ. H হিসেবে১২। কণাদ কোন দেশের দার্শনিক ছিলেন?ক. গ্রিস খ. ব্রিটেন গ. ইতালি ঘ. ভারত১৩। এক অণু অ্যামোনিয়াতে মোট কতটি পরমাণু থাকে?ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি।সঠিক উত্তরঅধ্যায়-১: ১। ঘ ২। ক ৩। খ ৪। গ ৫। গ ৬। ঘ ৭। গ ৮। ক ৯। ঘ ১০। খ ১১। ক ১২। ঘ ১৩। ঘ।