মডেল টেস্ট অতিথির স্মৃতিপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১। ‘অতিথির স্মৃতি’ গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পের পরিমার্জিত রূপ?ক. বিন্দুর ছেলে খ. মহেশ গ. বিলাসী ঘ. দেওঘরের স্মৃতি২। ‘পাণ্ডুর’ শব্দের অর্থ কী?ক. বিবর্ণময় খ. অদ্ভুত গ. মালাকর ঘ. ফ্যাকাশে৩। পল্লীসমাজ ও শ্রীকান্ত কী জাতীয় রচনা?ক. ছোটগল্প খ. উপন্যাস গ. নাটক ঘ. প্রবন্ধ ও উপন্যাস৪। কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে কোন উপাধি দেয়?ক. জগত্তারিণী খ. ডি. লিট গ. পিএইচডি ঘ. এমফিল৫। ‘অতিথির স্মৃতি’ গল্পটি মূলত—i. মানবেতর প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করাii. প্রাণীর প্রতি উদাসীন হওয়াiii. প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ানিচের কোনটি সঠিক? ক. i. খ. i, ii গ. i, iii ঘ. i, ii, iii৬। লেখক দেওঘরে এসেছিলেন কোন কারণে?ক. বায়ু গ্রহণের জন্য খ. বায়ু পরিবর্তনের জন্যগ. রোগ বৃদ্ধির কারণে ঘ. হাঁটার জন্য৭। দোয়েল ওঠার পর কোন পাখির আগমন ঘটে?ক. বুলবুলি, শ্যামা, শালিক খ. বুলবুলি, কোকিল, ময়না গ. শালিক, কাক, ঘুঘু ঘ. বুলবুলি, শ্যামা, বাজপাখি৮। ব্যাধের কাজ কী?ক. পাখি মারা খ. পাখি ধরা গ. পাখি দেখা ঘ. পাখি চালান দেওয়া৯। বেনে-বউপাখি কত দিন পর লেখকের সামনে ফিরে এসেছিল?ক. ২ খ. ৩ গ. ৪. ঘ. ৫১০। কোন রোগীরা সন্ধ্যার আগেই ঘরে ঢুকত?ক. বেরিবেরি খ. জ্বর গ. বাত ঘ. ক্যানসার১১। কুকুরটিকে মূলত তাড়িয়ে দিত—i) মালী ii) মালী-বৌ iii) চাকরেরানিচের কোনটি সঠিক? ক. i. খ. ii গ. iii ঘ. ii, iii১২। লেখকের ঘরের সামনে গেট কিসের ছিল?ক. গ্রিলের খ. লোহার গ. স্টিলের ঘ. রাবারের১৩। ‘মহিমাকীর্তন’ শব্দের প্রতিশব্দ হিসেবে আমরা নিচের কোন শব্দটি গ্রহণ করতে পারি?ক. সাধন খ. দিব্যলোক গ. ভোজন ঘ. ভজন# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অংশ-১: ১। ঘ ২। ঘ ৩। খ ৪। ক ৫। গ ৬। খ ৭। ক ৮। ঘ ৯। খ ১০। গ ১১। খ ১২। খ ১৩। ঘ।