জেএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিথির স্মৃতি  অংশ-২প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১৪। ‘হঠাৎ মনে হলো ওর চোখ যেন ভিজেভিজে’— এখানে ‘ওর’ বলতে আমরা কাকে বুঝি?ক. বেরিবেরি রোগীকে খ. বাতগ্রস্ত রোগীকে গ. কুকুরকে ঘ. গরিব মেয়েটিকে১৫। নিচের কোন গাছের নাম ‘অতিথির স্মৃতি’ গল্পে পাওয়া যাবে?ক. বট খ. জামরুল গ. অশ্বত্থ ঘ. লিচু।১৬। মেয়ের দলের মোজা পরার কারণ ছিল—ক. পর্দাপ্রথার জন্য খ. রক্ষণশীলতার জন্য গ. রোগের জন্য ঘ. বিনা কারণে১৭। গলাভাঙা লোকটি গান করত রাত কয়টায়?ক. তিনটায় খ. চারটায় গ. পাঁচটায় ঘ. ছয়টায়১৮। কুকুরটিকে লেখক কী জীব হিসেবে আখ্যায়িত করেছেন?ক. সাহায্যকারী খ. তুচ্ছ গ. বেইমান ঘ. উপকারীনিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাওসৃষ্টির সব প্রাণীর প্রতি সহনশীল হওয়া উচিত। মানুষ যদি প্রাণীকে ভালোবাসে, তা হলে সেই প্রাণী মানুষের বন্ধু হয়ে যেতে পারে—এমন নিদর্শন পৃথিবীতে অহরহ। তবে এমন সম্পর্কে নানা প্রতিকূল পরিবেশ অতিক্রম করতে হয়।১৯। ‘দেওঘরের স্মৃতি’ গল্পটির বিষয়বস্তু—ক. পশুপ্রেম খ. পশুর সঙ্গে মমত্বময় সম্পর্কগ. পশুর প্রতি দয়াশীলতা ঘ. পশুর প্রতি আনুগত্য২০. উদ্দীপকের ‘প্রতিকূল পরিবেশ’ বলতে আমরা বুঝি—i. মানুষের বিরূপ আচরণ ii. মানুষের নির্মম দৃষ্টিভঙ্গি iii. ঘাত-প্রতিঘাতময় পরিবেশনিচের কোনটি সঠিক? ক. i. খ. i, ii গ. i, ii, iii২১। শরৎচন্দ্রের রেঙ্গুনে অবস্থানকাল কত বছর ছিল?ক. ১২ খ. ১৩ গ. ১৪ ঘ. ২০।সঠিক উত্তর: অংশ-২: ১৪। গ ১৫। গ ১৬। গ ১৭। ক ১৮। খ ১৯। খ ২০। খ ২১। খ # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল