বহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১০১০. তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি? ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি১১. কোনটি তাপ অপরিবাহী? ক. কর্ক খ. কাগজ গ. রাবার ঘ. পলিস্টিরিন১২. পানির উচ্চ আপেক্ষিক তাপ ব্যবহূত হয়—i. আগুন নেভানোর কাজে ii. দেহের উষ্ণতা স্থির মানে রাখতে iii. সমুদ্রের পানি থেকে লবণ তৈরি করতেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৩. বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ হলো—i. আলোক ii. বিকীর্ণ তাপ iii. এক্স-রশ্মিনিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৪. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? ক. সাদা খ. কালো গ. হলুদ ঘ. গোলাপি ১৫. রান্নার কাজে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহারের কারণ—i. এতে তাপশক্তির অপচয় কম হয় ii. উত্তপ্ত অবস্থায় ধরলে হাতের ক্ষতি হয় না iii. তাপ দিলে তা দ্রুত পাত্রের ভেতরের খাদ্যদ্রব্যে সঞ্চালিত হয়নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৬. ক্যালরিমিটার হলো—i. উষ্ণতা পরিমাপের যন্ত্র ii. তাপ পরিমাপের যন্ত্র iii. তামা বা অ্যালুমিনিয়ামের পাত্রনিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: কৌতূহলী শুভ ৫ সেমি দৈর্ঘ্যের একখণ্ড লোহার এক প্রান্ত একটি প্রজ্বলিত শিখায় রেখে অপর প্রান্ত ধরে রাখল। কিছু সময় পরে সে আর খালি হাতে দণ্ডটি ধরতে পারল না। উত্তপ্ত অবস্থায় দণ্ডটির দৈর্ঘ্য পরিমাপ করে দেখল, এর দৈর্ঘ্য ৬০ মিমি হয়ে গেছে। ১৭. দণ্ডটিতে তাপ সঞ্চালিত হয়—i. পরিবহন প্রক্রিয়ায় ii. পরিচলন প্রক্রিয়ায় iii. বিকিরণ প্রক্রিয়ায়নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii১৮. দণ্ডটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল? ক. ৫ মিমি খ. ১০ মিমি গ. ১৫ মিমি ঘ. ২০ মিমি ১৯. কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? ক. চক খ. কয়লা গ. লাল রঙের বস্তু ঘ. বেগুনি রঙের বস্তু ২০. কোনটির আপেক্ষিক তাপ বেশি? ক. লোহা খ. তামা গ. পানি ঘ. বরফ ২১. মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালিত হয়—i. পরিবহন প্রক্রিয়ায় ii. পরিচলন প্রক্রিয়ায় iii. বিকিরণ প্রক্রিয়ায়নিচের কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii২২. পৃথিবীতে তাপের প্রধান উৎস কোনটি? ক. সূর্য খ. গ্যাস গ. কয়লা ঘ. আগুন ২৩. আগুনের পাশে দাঁড়ালে গরম লাগে কেন? ক. তাপ পরিবহনের কারণে খ. তাপ পরিচলনের কারণে গ. তাপ বিকিরণের কারণে ঘ. পরিবহন ও বিকিরণের কারণে ২৪. পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়—i. কঠিন পদাথে র্ii. তরল পদার্থে iii. গ্যাসীয় পদার্থে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৫. একই পরিমাণ তাপ দিয়ে ৫০০ গ্রাম পানি এবং ৫০০ গ্রাম তেল উত্তপ্ত করা হলে—ক. তেলের উষ্ণতা অধিক বৃদ্ধি পাবেখ. পানির উষ্ণতা অধিক বৃদ্ধি পাবে গ. উভয়ের উষ্ণতা একই পরিমাণ বাড়বে ঘ. উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। অধ্যায়-১১১। কম্পনের ফলে কী উৎপন্ন হয়?ক. তাপ খ. শব্দ গ. আলো ঘ. বিদ্যুৎ২। কোন প্রাণী শ্রবণোত্তর শব্দ উৎপন্ন করে?ক. কুকুর খ. বিড়াল গ. বাদুড় ঘ. চামচিকা ৩। বেহালাতে সুর সৃষ্টি হয় কীভাবে?ক. পর্দার স্পন্দনে খ. তারের কম্পনে গ. বাতাসের কম্পনে ঘ. হাতের কারুকাজে ৪। নরম বস্তুতে হয় শব্দের—ক. শোষণ খ. প্রতিফলন গ. প্রতিসরণনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iiiসঠিক উত্তর:অধ্যায়-১০: ১০. গ ১১.ঘ ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. গ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. গ ২৫. ক।অধ্যায়-১১: ১. খ ২. গ ৩. খ ৪. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল