জেএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট ও বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ২য় পত্র (সৃজনশীল অংশ)সময়: ২ ঘণ্টা ১০ মিনিট, পূর্ণমান: ৬০১। যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো:(ক) In our country poverty is a great problem. But we do not understand that this plight is our own creation. Most people do not try to improve their condition with hard labour. They only express regret for their distress and blame their lot for it.(খ) A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A Good teacher makes lessons interesting. He also makes them confident and proves them clever.২। (ক) যানজট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।অথবা, (খ) নিয়মিত সংবাদ পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখো।অথবা, (গ) তোমার এলাকায় বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো।৩। (ক) সারাংশ লেখো:স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায় পরায়ণতা। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদ-নিবেদনে ফল হবে না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু-চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হবে, দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু মানুষজাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই।অথবা, (খ) সারমর্ম লেখো:হায় হায় জনমিয়া যদি না ফুটালেএকটি কুসুম কলি নয়ন-কিরণেএকটি জীবন ব্যথা যদি না জুড়ালেবুকভরা প্রেম ঢেলে, বিফল জীবনেআপনা রাখিলে ব্যর্থ জীবন-সাধনাজনম বিশ্বের তরে, পরার্থে কামনা৪। যেকোনো একটি বিষয়ে ভাবসম্প্রসারণ করো: (ক) দুর্নীতি জাতীয় জীবনের প্রধান অন্তরায়(খ) সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলেমনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:(ক) বিজ্ঞান ও আধুনিক জীবন(খ) জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ(গ) স্বদেশ প্রেম (ঘ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস(ঙ) বিশ্বকাপ ক্রিকেট-২০১১।মডেল টেস্ট তৈরি করেছেন মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।বাংলা ১ম পত্রসাড়ে তিন হাত জমি প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।এক চাষির একটি রাজহাঁস ছিল। হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। ফলে অল্প দিনেই চাষির ভাগ্য পরিবর্তন হয়ে গেল। কুঁড়েঘরে পরিবর্তে এখন সে বড় বড় টিনের ঘরবাড়ির মালিক হয়ে গেল। চাষির আরও বড়লোক হওয়ার ইচ্ছা হলো। রাতারাতি বড় হওয়ার জন্য একদিন সে হাঁসটি জবাই করল। কিন্তু হায়! এটি! হাঁসের পেটে কোনো ডিম নেই। চাষি মাথায় হাত দিয়ে চিৎকার করে কান্নাকাটি করতে লাগল, আমি এ কী করলাম!ক) উদ্ধৃত অংশের সঙ্গে তোমার পঠিত কোন গল্পের মিল পাওয়া যায়?খ) উদ্ধৃত অংশের মূল বক্তব্য গল্প অবলম্বনে লেখো। (আংশিক পরিবর্তিত)।গ) উদ্ধৃত অংশ এবং পাখোমের জীবনের আলোকে অতি লোভের পরিণতি ব্যাখ্যা করো।ঘ) উদ্ধৃত অংশের চাষি এবং পাখোমের জীবনের পরিণতির জন্য একই বিষয় দায়ী—মূল্যায়ন করো।উত্তর: ক. সাড়ে তিন হাত জমি।উত্তর: খ. উদ্ধৃতাংশের মূল বক্তব্য গল্প অবলম্বনে বলা যায়, ‘লোভে পাপ, পাপে মৃত্যু।’ কৃষক তার সোনার ডিম দেওয়া হাঁসকে লোভের বশে যেমন ধ্বংস করে দিয়েছে, ‘সাড়ে তিন হাত জমি’ গল্পেও পাখোমের এমন পরিণতি লক্ষ করা যায়। একের পর এক জমির লোভে পাখোম নিজেকে সামলাতে পারে না, অতি লোভে পড়ে সে তার সোনার জীবনটা হারায়, যেমনটি উদ্ধৃতির কৃষক সোনার ডিম দেওয়া হাঁসকে হারিয়েছে।উত্তর: গ. উদ্ধৃত অংশের চাষি ও গল্পের ‘পাখোম’ অতি লোভের খপ্পরে পড়ে যথাক্রমে মূল্যবান ডিম ও মহামূল্যবান জীবন হারিয়েছে।উদ্দীপকের চাষি তার লোভ সামলাতে না পেরে সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করেছে; ফলে হাঁসের পেটে তার লোভের পরিপূর্ণতা ঘটেনি বরং মহামূল্যবান সেই হাঁসকে হারিয়ে চাষি সর্বস্ব হারিয়েছে—‘সাড়ে তিন হাত জমি’ গল্পেও পাখোমের এই লোভের দৃষ্টি আমরা লক্ষ্য করি।গল্পের পাখোম জমির পর জমির মালিক হওয়ার লোভে শেষ পর্যন্ত জীবন হারিয়েছে। আপাতত সে খুশি ছিল না যার ফলে সে ক্রমেই শয়তানকে টপকিয়ে আরও বড় হওয়ার নেশায় নিজেকে এগিয়ে নিতে থাকে। উদ্দীপকের চাষির মতো একবারে সব পাওয়ার লোভে পাখোমও তার ফিরে যাওয়ার কথা তুলে সেনার সমতল জমির লোভে দ্রুত সামনে ছুটতে থাকে। অতি লোভের বশে পাখোম যখন ফিরে আসে তখন তার জীবন আর ফিরে আসে না, সোনার হাঁসের মতো সেও নিজের জীবন বিপন্ন করে মৃত্যুকে শেষ আশ্রয় হিসেবে গ্রহণ করে।উত্তর: ঘ. লোভনীয় দৃষ্টিভঙ্গিই উদ্ধৃত অংশের চাষি ও ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের পখোমের জীবনের পরিণতির জন্য দায়ী।লোভ মানুষকে চিরতরে ধ্বংস করে দেয়; যাকে লোকে বলে, ‘লোভে পাপ আর পাপে মৃত্যু’। উদ্দীপকের চাষি লোভের বশে হারিয়েছে তার অতিমূল্যের সোনার ডিম দেওয়া হাঁস আর লোভেল বশে ‘পাখোম’ সোনার জমির বিপরীতে সোনার জীবন হারিয়েছে।উদ্দীপকের ‘কৃষক রাতারাতি বড় হওয়ার যে সুযোগ পেয়েছিল, সেই সুযোগ কাজে না লাগিয়ে অতি লোভে মত্ত হয়ে ওঠে। অতি লোভে সে একদিন দ্রুত বড় লোক হওয়ার নেশায় হাঁসটি জবাই করে, কিন্তু হায়! কিছুই পেল না সে। পাখোমও একই পথের পথিক হয়ে একের পর এক জমির লোভে মৃত্যুকে বরণ করেছে।গল্পের পাখোম উদ্দীপকের চাষির পরিপূরক। পাখোম শয়তানের সঙ্গে পাল্লা দিতে গিয়ে অতি লোভের ঘোরে বন্দী হয়ে যায়। শয়তানের প্ররোচনায় সে দ্রুত জমির মালিক বনে যায়; কিন্তু এখানেই শেষ নয়। একের পর এক জমির সস্তা প্রস্তাব আসায় সে হতবিহ্বল হয়ে পড়ে। কোনটি করতে কোনটি করবে না ভেবে একসময় সে যতটা পথ পাড়ি দেবে সেই জমি তার হবে বলে প্রস্তাব পায়। সোনার মতো জমি দেখে পাখোমের লোভ আর সয় না। ফলে নির্দিষ্ট সময়কে সে লোভের জন্য ভুলে যায়। একপর্যায়ে উদ্দীপকের কৃষকের মতো একবারে বড়লোক হতে গিয়ে সে তার নির্দিষ্ট সময়ে ফিরে আসতে পারলেও অতি লোভে সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হয়। তাই বলা যায়, উদ্ধৃত অংশের চাষি ও পাখোমের জীবনের পরিণতির জন্য লোভই দায়ী।