জেএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট ও বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ২য় পত্র (সৃজনশীল অংশ)সময়: ২ ঘণ্টা ১০ মিনিট, পূর্ণমান: ৬০১। নিচের যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো:(ক) Books introduce us into best society. They bring us into the presence of the greatest minds that have ever lived. We hear that they said and did. We see them, as if, they were really alive. We are participators in their thoughts. We sympathies with them and grieve with them. The great and good do not die even in this world.(খ) The life of necessity. Man is by nature religious. It is a great necessity for his spiritual existence without religion a man can be turned beast. An irreligious man is not better than a lower animal.২। (ক) মনে করো, তুমি যশোর শহরের অধিবাসী। তোমার নাম শামীম। সম্প্র্রতি অনুষ্ঠিত একটি বইমেলার বর্ণনা দিয়ে আমেরিকার নিউইয়র্কপ্রবাসী বন্ধু তুহিনকে একটি পত্র লেখো।অথবা, (খ) শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষক বা শিক্ষিকা বরাবর একটি আবেদনপত্র লেখো।অথবা, (গ) ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।৩। (ক) সারাংশ লেখো:অনেকের ধারণা এই যে, মহৎ ব্যক্তি শুধু উচ্চ বংশেই জন্মগ্রহণ করিয়া থাকেন। নিচুকুলে মহত্ত্বের জন্ম হয় না। কিন্তু প্রকৃতির দিকে দৃষ্টিপাত করিলে দেখা যায়, মানুষের এই ধারণা অতিশয় ভ্রমাত্মক। পদ্মফুল ফুলের রাজা। রূপ-গন্ধে সে অতুলনীয়। কিন্তু ইহার জন্ম হয় পানের অযোগ্য পানিভরা এঁদো পুকুরে। পক্ষান্তরে বটবৃক্ষ বৃক্ষকুলের মধ্যে বিশেষ মর্যাদাসম্পন্ন। অথচ বহু বৃক্ষের ফল আমরা আস্বাদন করি, এত খ্যাতনামা যে বটবৃক্ষ, তাহার ফল আমাদের অখাদ্য।অথবা, (খ) সারমর্ম লেখো:স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসেসুখের আলো জ্বালে বুকে দুঃখের ছায়া নাশেস্বাধীনতা সোনার কাঠি খোদার সুধাদান।স্পর্শে তার নেচে ওঠে শূন্য দেহে প্রাণমনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হূদয়তলেবুক ফুলায়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে।দর্পভরে পদাহত উচ্চ করে শিরশক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদানে বীর।৪। যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো:(ক) স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালোঅথবা, (খ) পরের অনিষ্ট চিন্তা করে যেইজন,নিজের অনিষ্ট বীজ করে সে বপন।৫। যেকোনো একটি প্রবন্ধ রচনা লেখো:(ক) সময়ের মূল্য(খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার(ঘ) বই পড়ার আনন্দ(ঙ) কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা।মডেল টেস্ট তৈরি করেছেন মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।বাংলা ১ম পত্ররাজকুমার ও ভিখারির ছেলেপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।একজন ভিক্ষুককে রাজপ্রাসাদে বসবাসের স্থান করে দেওয়া হলে সে অনেক সমস্যায় পড়বে। তার জীবন সহজ, স্বাভাবিক ও স্বচ্ছন্দ থাকবে না। ঠিক একইভাবে একজন রাজকুমারকে যদি ভিক্ষুকের জীবনে ছেড়ে দেওয়া হয়, তা হলে সেই জীবন সুখের হবে না। প্রতি মুহূর্তে তাকে দুর্বিপাকে পড়তে হবে। এ জন্যই হয়তো বলা হয়, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’।ক) ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের রাজকুমারের নাম কী?খ) রাজকুমারের সংকটাপন্ন জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও।গ) উদ্ধৃতির অংশটি ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের সঙ্গে কীভাবে সম্পর্কিত—আলোচনা করো।ঘ) ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ শীর্ষক গল্পের আলোকে বিশ্লেষণ করো যে ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’।উত্তর: ক. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের রাজকুমারের নাম—এডওয়ার্ড প্রিন্স অব ওয়েলস।উত্তর: খ. রাজকুমারকে সংকটাপন্ন মুহূর্তে নিজ দারোয়ানের হাতে মার খাওয়া থেকে শুরু করে ভিক্ষার সম্মুখীন হতে হয়েছে।একই চেহারার ভিন্ন বালক টম ক্যান্টির সঙ্গে পোশাক পরিবর্তন করে রাজকুমার শুরুতেই তার রক্ষিত দারোয়ানের কাছে মার খায়। এরপর ঘটতে থাকে একের পর এক ঘটনা—ক্যান্টির হোস্টেলে গিয়ে অপমানিত হতে হয় রাজকুমারকে। তা ছাড়া টম ক্যান্টির বাবার হাতে লাঞ্ছিত হতে হয়েছে, ভিক্ষার সম্মুখীন হতে হয়েছে, অপমান সইতে হয়েছে পথে পথে। শেষ দিকে রাজপ্রাসাদে ফিরে এলেও রাজকুমারকে যোগ্য প্রমাণ দিয়ে তবেই সিংহাসন গ্রহণ করতে হয়েছে।উত্তর: গ. টিকে থাকার লড়াইয়ে মানষ একেক পরিবেশে মানানসই হয়ে ওঠে—এই ভাবগত সাদৃশ্যের সঙ্গে উদ্ধৃতির অংশ ও ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের সম্পর্ক সম্পর্কিত।‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে রাজকুমার এডওয়ার্ড টম ক্যান্টি নামক একই চেহারার বস্তির ছেলের সঙ্গে পোশাক পরিবর্তন করার ফলে তার বিবিধ ঘটে যাওয়া অভিজ্ঞতা থেকে আমরা বুঝি, স্থানচ্যুত হয়ে কেউ মানানসই বা সুখী হতে পারে না। উদ্দীপকেও আমরা দেখতে পাই একজন ভিক্ষুক পর্যন্ত তার স্থানে সুখী।উদ্দীপকে দেখা যায়, ভিক্ষুককে তার স্থানচ্যুত করা হলে সে তার চেয়ে বড় জায়গায় গেলেও প্রকৃত সুখ খুঁজে পাবে না বা নিজেকে মানাতে পারবে না। আবেগের বশে ক্যান্টির পোশাক পরিবর্তন করে রাজকুমার যেমন বিপদে পড়েছে, তেমনি বিপত্তিতে পড়েছে টম ক্যান্টি নিজেও। রাজকুমার রাজপ্রাসাদ ছেড়ে গিয়ে বাইরের নিয়মকানুনের সঙ্গে নিজেকে মোটেও মেলাতে পারেনি, অপর পক্ষে টমও রাজপ্রাসাদে নিজের ভুবন হারাতে থাকে; যার ফলে আমরা উদ্দীপকের ভিক্ষুকের অবস্থানকে সাদৃশ্য হিসেবে গ্রহণ করতে পারি। অবশ্য নিজ নিজ অবস্থানে পরবর্তীকালে আমরা টম ক্যান্টি ও রাজকুমার এডওয়ার্ডকে ফিরে থাকতে দেখি।উত্তর: ঘ. পৃথিবীর প্রতিটি জিনিসই তাদের নিজেদের অবস্থানে সুন্দর ও স্বাভাবিক, যা ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে টম ক্যান্টি ও রাজপুত্র এডওয়ার্ডদের মধ্যে অমরা খুঁজে পাই।পৃথিবীতে প্রতিটি প্রাণীই তার নিজ পরিবেশে জীবন ধারণের বোধশক্তি অর্জন করে। সে ছোটবেলা থেকে নিজের পরিমণ্ডল নিজস্ব পরিবেশ থেকেই সৃষ্টি করে তার ফলে সে স্বাভাবিক জীবন প্রণালি সেই প্রকৃতির সঙ্গে মিলিয়ে জীবন ধারণ করে। গল্পের টম ও রাজকুমারের এই জীবনসুখী সত্যই উদ্দীপকের আলোকে ফুটে উঠেছে।আপন পরিবেশে যেকোনো মানুষই মানানসই; সুন্দর জীবন ধারণের জন্য সেই পরিবেশই মানুষের সহায়ক হয়ে ওঠে। ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে রাজকুমার ও টম ক্যান্টি তাদের আবেগের বশে পোশাক পরিবর্তন করে। পোশাক পরিবর্তনের ফলে বিভিন্ন সময় একই চেহারার জন্য বিভিন্নভাবে উভয়কেই ঘাত-প্রতিঘাতময় পরিবেশ সহ্য করতে হয়। উদ্দীপকের ফকিরের প্রতীকী চরিত্রও এই প্রতিকূলতার কথা আমাদের স্মরণ করিয়ে দেয়।বন্যেরা বনে জন্মগ্রহণ করলেও সেটি তাদের নিজস্ব ভুবন, সেখানেই তারা চিরসুখী। আপন পরিবেশের সন্ধানে মানুষ সব সময়ই সুন্দর করে সাজিয়েছে তাদের চারপাশ। উদ্দীপকে ফকিরের বাস্তবিক জীবন যদি রাজকীয় হয়, তা হলে তার ব্যক্তিগত জীবনে কী প্রভাব পড়তে পারে, তা-ই বর্ণিত হয়েছে। তেমনি আমরা ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে দেখতে পাই, রাজকুমার যখন বস্তির ছেলে টমের পোশাক পরে, তখন তার জীবনচিত্র কেমন পাল্টে যায় বা বস্তির ছেলে টম যখন রাজপুত্রের পোশাক পরিধান করে, তখন তারই বা অবস্থা কী হয়। দুজনই তাদের নিজস্ব অবস্থান হারিয়ে উদাসীন; যার ফলে তারা উভয়ই নানা পরিবেশ মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। রাজপুত্র সাধারণ জীবনে হয়ে পড়ে এলোমেলো, সাধারণ জীবনকে সে মানাতে পারে না—যেমনটি টমও রাজকীয় জীবনকে বেমানান মনে করে। উদ্দীপকের ভিখারি রাজা হলেও যে অবস্থানে সে নিজেকে মানাতে পারবে না। তাই বলা যায়, নিজ পরিবেশেই মানুষ সুন্দর ও স্বাভাবিক; এ মর্মে ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ কথাটি সত্য।