জেএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বিজ্ঞান (বহুনির্বাচনী)সময়-৪০ মিনিট, পূর্ণমান-৪০১। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কী বলে?ক. প্রতীক খ. সংকেত গ. যোজনী ঘ. যৌগমূলক২। নাইট্রিক এসিডের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন লবণকে কী বলে?ক. সালফেট লবণ খ. ক্লোরাইড লবণ গ. নাইট্রেট লবণ ঘ. কার্বনেট লবণ৩। এক অণু অ্যামোনিয়ায় মোট কতটি পরমাণু থাকে? ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি৪। তরল পদার্থের ক্ষেত্রে বলা যায়—i. নির্দিষ্ট আয়তন থাকে ii. নির্দিষ্ট আকার থাকে iii. যে পাত্রে রাখা যায়, সেই পাত্রের আকার ধারণ করেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৫। খর পানিতে পরিষ্কারক হিসেবে কোনটি খুব কার্যকর?ক. সাবান খ. ডিটারজেন্ট গ. ব্লিচিং পাউডার ঘ. কাপড় কাচা সোডা৬। চুনাপাথর কী?ক. ক্যালসিয়াম ক্লোরাইড খ. ক্যালসিয়াম সালফেট গ. ক্যালসিয়াম নাইট্রেট ঘ. ক্যালসিয়াম কার্বনেটনিচের বিক্রিয়া থেকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাওC + O2  CO2৭। বিক্রিয়াটি কী ধরনের?ক. সংশ্লেষণ খ. বিশ্লেষণ গ. প্রশমন ঘ. বিনিময়৮। বিক্রিয়াজাত পদার্থটি গুরুত্বপূর্ণ। কারণ—i. উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান কাঁচামাল ii. চামড়া থেকে লোম ছাড়াতে ব্যবহূত হয় iii. অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহূত হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৯। কর্ক স্ক্রুইজার একধরনের—ক. বৈদ্যুতিক যন্ত্র খ. তাপীয় যন্ত্র গ. মাপন যন্ত্র ঘ. চাপ যন্ত্র১০। কর্পূরকে মিশ্রণ থেকে কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়?ক. বিধ্বংসী পাতন খ. বাষ্প পাতন গ. আংশিক পাতন ঘ. ঊর্ধ্ব পাতন১১। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ে কয়টি দৈর্ঘ্য মাপতে হয়?ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি১২। ওজনের এসআই একক কী?ক. গ্রাম খ. পাউন্ড গ. নিউটন ঘ. কিলোগ্রাম১৩। যে বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে লিভার ওঠানামা করে, তাকে কী বলে?ক. ভার খ. বল গ. বলবাহু ঘ. ফালক্রাম১৪। কোনটির আপেক্ষিক তাপ বেশি?ক. লোহা খ. তামা গ. পানি ঘ. বরফ১৫। শব্দের কোন ধর্মকে কাজে লাগিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?ক. শোষণ খ. বিকিরণ গ. প্রতিফলন ঘ. প্রতিসরণ১৬। আলোক রশ্মি লম্বভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকলে আপতন কোণ কত হয়?ক. ০হ্ন খ. ৩০হ্ন গ. ৪৫হ্ন ঘ. ৬০হ্ন১৭। বৈদ্যুতিক ক্ষমতার ব্যবহারিক একক কী?ক. কিলোওয়াট খ. ওয়াট গ. ভোল্ট ঘ. জুল১৮। কোনো পরিবাহীর রোধ নির্ভর করে—i. দৈর্ঘ্যের ওপর ii. প্রস্থচ্ছেদের ওপর iii. উপাদানের ওপরনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৯। কম্পিউটারের প্রধান অংশ কয়টি?ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি২০। কোন যন্ত্রটি একাধারে রেডিও প্রেরক ও গ্রাহক যন্ত্র?ক. ফ্যাক্স খ. রেডিও গ. ওয়াকিটকি ঘ. টেলিভিশননিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাওতিন বছরের মেয়ে অবনির অত্যধিক ঠান্ডা লেগে কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। সেই সঙ্গে জ্বর থাকে। এতে সে খুব অসুস্থ হয়ে পড়ে।২১। অবনি কী রোগে আক্রান্ত?ক. যক্ষ্মা খ. প্লুরিসি গ. হাঁপানি ঘ. নিউমোনিয়া২২। অবনির রোগ সৃষ্টিকারী পরজীবীটি কী?ক. ব্যাকটেরিয়া খ. প্রোটোজোয়া গ. ভাইরাস ঘ. ছত্রাক২৩। সস্যল বীজ কোনটি?ক. কুমড়া খ. মটর গ. ছোলা ঘ. রেড়ি২৪। কোন বীজের অঙ্কুরোদ্গমের জন্য আলো অপরিহার্য?ক. ধুতরা খ. তামাক গ. গরান ঘ. বিলাতি বেগুন২৫। মরিচ ফুলের দলমণ্ডলে কয়টি পাপড়ি থাকে?ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি২৬। জলজ উদ্ভিদের—i. মূলথলি থাকে ii. মূলরোম থাকে না iii. পাতার নিচের অংশে পত্ররন্ধ্র থাকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৭। কোনটি বাস্তুসংস্থানের ভৌত উপাদান?ক. মাছ খ. পানি গ. লার্ভা ঘ. শামুক২৮। কোন বনের গাছে শ্বাসমূল হয়?ক. ম্যানগ্রোভ বন খ. পাহাড়ি বন গ. বরেন্দ্র বন ঘ. অন্যান্য বন২৯। মুরগির হূৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি৩০। কোনটি এশীয় জাতভুক্ত মুরগি?ক. কর্নিল খ. কোচিন গ. মিনরকা ঘ. এনকোনা৩১। মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন কয়টি ধাপে হয়?ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি৩২। কোনটির নাড়ি-স্পন্দন আছে?ক. শিরা খ. ধমনি গ. লসিকা ঘ. কৈশিক জালিকা৩৩। লসিকা গ্রন্থি ফুলে যায় কোন রোগে?ক. উচ্চ রক্তচাপ খ. বহুমূত্র গ. জন্ডিস ঘ. এইডস৩৪। ইনসুলিন কোন রোগের ওষুধ?ক. জন্ডিস খ. বহুমূত্র গ. ক্যানসার ঘ. উচ্চ রক্তচাপ৩৫। নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কী বলে?ক. অক্ষাংশ খ. দ্রাঘিমাংশ গ. নিরক্ষরেখা ঘ. উন্নতি কোণ৩৬। নিম্নচাপের শক্তির উৎস কী?ক. সাগরের বিপুল জলরাশি খ. জলীয় বাষ্প গ. সূর্যের তাপ ঘ. বায়ুর চাপ৩৭। সমুদ্রের পানি স্ফীত হয়ে স্থলভাগের পানি বৃদ্ধির নাম কী?ক. বন্যা খ. ঘূর্ণিঝড় গ. ভূমিকম্প ঘ. জলোচ্ছ্বাস৩৮। কত বছর পরপর আদমশুমারি অনুষ্ঠিত হয়?ক. পাঁচ বছর খ. ১০ বছর গ. ১৫ বছর ঘ. ২০ বছর৩৯। পৃথিবীতে তোমার ওজন ৪৮ নিউটন হলে চাঁদে তোমার ওজন কত হবে?ক. ৬ নিউটন খ. ৭ নিউটন গ. ৮ নিউটন ঘ. ৯ নিউটন৪০। কোনটি সরস ফল?ক. মটর খ. আপেল গ. সরিষা ঘ. ঢ্যাঁড়স।# মডেল টেস্ট তৈরি করেছেনমোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক # উত্তর ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৫ এর উত্তর: ১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০.ঘ ৩১. খ ৩২. ক ৩৩. গ ৩৪. খ ৩৫. ক ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯. গ ৪০. খ ৪১. খ ৪২. ক ৪৩. গ ৪৪. খ ৪৫. খ ৪৬. গ ৪৭. গ ৪৮. ক ৪৯. ঘ ৫০. গ।