অধ্যায়-১প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এবারই প্রথম জেএসসিতে চারুকলা অন্তর্ভুক্ত হয়েছে। তাই তোমাদের জন্য আজকে রইল বহুনির্বাচনী প্রশ্নোত্তর।১. বাংলার শেষ স্বাধীন নবাব— ক. মীরজাফর খ সিরাজউদ্দৌলা গ. নবাব সেকান্দার শাহ ঘ. নবাব মীর কাশিম ২. ইংরেজরা বাংলা শাসন করে কত বছর?ক. ২০০ বছর খ ১৫০ বছর গ. ৩০০ বছর ঘ. ১০০ বছর ৩. বর্তমান বাংলাদেশ প্রতিষ্ঠা হয় কত সালে? ক. ১৯৪৭ সালে খ ১৯৬৮ সালে গ. ১৯৭১ সালে ঘ. ১৯৭২ সালে ৪. বাংলার শিল্পকলার ইতিহাস— ক. হাজার বছরের পুরোনো খ কিছুদিন পূর্বের গ. কয়েক শ বছরের ঘ. কোনোটিই নয় ৫. বাংলাদেশের মাটির স্তূপ ও গড় অঞ্চল খনন করে যে জনপদগুলো পাওয়া গেছে, তা হচ্ছে— ক. পাহাড়পুর খ ময়নামতি গ. মহাস্থানগড় ঘ. সব কটি ৬. বাংলাদেশের প্রাচীন শিল্পকর্মের মধ্যে শিল্প নৈপুণ্যে ও কারুকার্যে সবচেয়ে আকর্ষনীয় হলো—ক. পোড়ামাটির মূর্তি খ কষ্টিপাথর বা কালো পাথরের মূর্তি গ. মুদ্রা ও অলংকার ঘ. সব কটি ৭. বাংলার প্রাচীন বিখ্যাত শিল্পকর্মগুলো হলো— ক. পোড়ামাটির ফলক খ পাথরে খোদাই শিল্প গ. শিলালিপি ঘ. সব কটি ৮. আদিকাল থেকেই চারু ও কারুকলার ওপর নির্ভর করে জীবন যাপন করে আসছে কোন শ্রেণীর মানুষ? ক. লোকশিল্পী খ কারুশিল্পী গ. পুরোহিত ঘ. ক ও খ ৯. বাংলাদেশে তৈরি পৃথিবী বিখ্যাত কারুশিল্প— ক. জামদানি শাড়ি খ আদিবাসীদের তাঁতে বোনা কাপড় গ. নকশি কাঁথা ঘ. সব কটি ১০. বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে কয়টি শিল্পশিক্ষার প্রতিষ্ঠান রয়েছে? ক. ৭টি খ ৫টি গ. ৪টি ঘ. ৮টি ১১. শিল্পশিক্ষার প্রতিষ্ঠান থেকে প্রতিবছর গড়ে কতজন চিত্রশিল্পী উত্তীর্ণ হন?ক. প্রায় ৫০০ জন খ প্রায় ৪০০ জনগ. ২০০ জন ঘ. ৬০০ জন ১২. কয়টি ক্ষেত্রে চারু ও কারুশিল্পীরা উপার্জন ও সৌন্দর্যবর্ধনের জন্য কাজ করার সুযোগ পান? ক. ৫টি খ ১০টি গ. ৬টি ঘ. ৮টি ১৩. চিত্রশিল্পীদের উপার্জনের মাধ্যম কোনগুলো?ক. ছবি এঁকে খ ভাস্কর্য তৈরি করে গ. প্রদর্শনী করে ঘ. সব কটি ১৪ দেশের উন্নতির কোন ক্ষেত্রে চারু ও কারুশিল্পীরা ভূমিকা রাখেন?ক. সংস্কৃতিসমৃদ্ধ সমাজ গঠনেখ. সুন্দর ও রুচিশীল জীবনের জন্য গ. ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পৃথিবী তৈরি ঘ. সব কটি|সঠিক উত্তর:১. খ ২. ক ৩. গ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. ক/ঘ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ।