২ ঘণ্টা ১০ মিনিট, পূর্ণমান: ৬০[নিচে উল্লিখিত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ে প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নোত্তরে ভাষারীতির মিশ্রণ দূষণীয়]বিভাগ: ক—গদ্য১. শিল্প এমন একটি প্রক্রিয়া, যা মানুষকে প্রতিনিয়ত পরিবর্তন করে তোলে। শিল্পের অন্যতম উত্স সৌন্দর্যকে আরও সুন্দর করে তোলা। এ শিল্প মানুষের আকাঙ্ক্ষাকে চিরকালীন করে তোলে। সাহিত্য, সংগীত ও নৃত্য—সবই সুন্দরে শিল্পমাত্রিক আধার। শিল্পের এই নান্দনিক অভিধা হলো নন্দনতত্ত্ব।ক) কামরুল হাসান কত সালে মৃত্যুবরণ করেন?খ) ‘নন্দনতত্ত্ব’ কী, ব্যাখ্যা করো?গ) উদ্দীপকের সঙ্গে ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে কতটুকু মিল রয়েছে, তোমার স্বপক্ষে যুক্তি দাও?ঘ) ‘শিল্প মানুষের আকাঙ্ক্ষাকে চিরকালীন করে তোলে’—উদ্দীপকের এই উক্তিটির তাত্পর্য ‘শিল্পকলার নান্দনিক’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো?২. নিচের ছবি দেখে প্রশ্নের উত্তর দাও।ক) বঙ্গবন্ধুর ভাষণের সঙ্গে কার ভাষণের তুলনা করা হয়?খ) শেখ মুজিবুর রহমানকে কেন ‘জাতির পিতা’ বলা হয়?গ) উদ্দীপকের ‘ক’ ছবির সঙ্গে ‘খ’ ছবির সাদৃশ্য তুলে ধরো?ঘ) ‘মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু’ একে অপরের পরিপূরক’-‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার আলোকে উক্তিটি মূল্যায়ন করো?৩. বাংলা ভাষার আজকের রূপ এমন ছিল না। পৃথিবীর ভাষাগোষ্ঠীর মূল ধারা ইন্দো-ইউরোপীয় থেকে উত্স লাভ করে অনেক বিবর্তনের ফলে বাংলা ভাষার আজকের অবস্থান। ভাষা যেহেতু প্রবহমান, তাই বাংলা ভাষা বিবর্তনও লাভ করেছে বহু স্রোত পাড়ি দিয়ে।ক) বৈদিক ভাষা কী?খ) বাংলা ভাষাকে সংস্কৃতের মেয়ে বলা হয় কেন?গ) উদ্দীপকের সঙ্গে মিল রেখে বাংলা ভাষার বিবর্তন চিত্র অঙ্কন করো?ঘ) ‘বাংলা ভাষা বিবর্তন লাভ করেছে বহু স্রোত পাড়ি দিয়ে’—উদ্দীপক ও ‘বাংলা ভাষার জন্মকথা’ রচনার আলোকে বিশ্লেষণ করো?বিভাগ: খ—কবিতা৪. ভবের এই দুনিয়ায়/ চলে যেতে হবে ভাইহিংসা-বিদ্বেষ যায় কারো/ তাতে কোনো লাভ নেইমিথ্যে সব অহংকার/ ভেঙে হবে চুরমারদুদিনের বালাখানায়/ চিরদিন হবে না ঠাঁই\(বিপন্ন বাউলার গান)ক) লাল কত বছর বেঁচে ছিলেন?খ) ‘জাতের ফাতা’, কথাটি ব্যাখ্যা করো?গ) উদ্দীপকের গানের সঙ্গে ‘মানবধর্ম’ কবিতার মিল দেখাও?ঘ) ‘উদ্দীপকের মূল বক্তব্য ‘মানবধর্ম’ কবিতার সারসংক্ষেপ—বিশ্লেষণ করো?৫. নিচের ছবি দেখেপ্রশ্নের উত্তর দাও। ক) ‘একুশের গান’ কবিতার কবির জন্মসাল লেখো?খ) কাদের প্রতি মা ও ভাইবোনের চরম ঘৃণা এবং কেন?গ) ওপরের চিত্রের পরিপূর্ণতা ‘একুশের গান’ কবিতায় প্রকাশ পেয়েছে কি না, তোমার স্বপক্ষে যুক্তি দাও?ঘ) ‘তোমার ছেলে আসলো ফিরে হাজার ছেলে হয়ে’—উক্তিটির আলোকে ভাষা আন্দোলনের তাত্পর্য তুলে ধরো?৬. আমাদের চারপাশে যা কিছু আছে, তা নিয়ে আমাদের পরিবেশ। বিভিন্ন কারণে আমাদের পরিবেশের স্বাভাবিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পরিবেশ দূষিত হচ্ছে। গাছ কেটে ফেলায় ওজনস্তর ফুটো হয়ে যাচ্ছে, রোগ বৃদ্ধি পাচ্ছে, পৃথিবী হুমকির মুখে পড়ে তার নিজস্ব ভারসাম্য হারাচ্ছে।ক) ‘উদাত্ত পৃথিবী’ কী-জাতীয় রচনা?খ) ‘জাগো তবে অরণ্য কন্যারা’—কথাটি ব্যাখ্যা করো?গ) উদ্দীপকের সঙ্গে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সাদৃশ্য-বৈসাদৃশ্য নির্ণয় করো?ঘ) ‘পৃথিবী বিনির্মাণে গাছপালার ভূমিকা অনন্য’—উদ্দীপক ও প্রদত্ত কবিতার আলোকে উক্তিটি বিশ্লেষণ করো?বিভাগ: গ—আনন্দপাঠ৭. বেশভূষা পরিবর্তন করলেই মানুষের মন পরিবর্তন হয় না। একজন ভিক্ষুককে রাজপ্রাসাদে থাকতে দিলে সে আরামে থাকবে, কিন্তু শান্তি পাবে না। আবার রাজপুত্রকে ওই ভিক্ষুকের বাড়িতে থাকতে দিলে সেও যে পরিবেশে নিজেকে মানাতে পারবে না। এ জন্যই হয়তো বলা হয়, ‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’ক) চোরেরা রাজকুমারকে কী নাম দিল?খ) টম ক্যান্টির বিবরণ দাও?গ) উদ্ধৃতিটি ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের সঙ্গে কতটুকু সাদৃশ্যপূর্ণ, লেখো?ঘ) ‘বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’—উদ্দীপক ও প্রদত্ত গল্প অনুসারে বিশ্লেষণ করো?৮. ইংরেজরা সূর্যাস্ত আইন নামে একটি আইন প্রচলন করে। এই আইন এতটাই কড়া ছিল যে সূর্যাস্তের আগে প্রদত্ত ঋণ শোধরাতে না পারলে জমিদারি ছেড়ে দিতে হবে। ফলে এ দেশের শত শত জমিদার সর্বস্ব হারাতে থাকে এবং এ আইন মানতে গিয়ে জমিদারেরা প্রজাদের ওপর চাপাতে থাকে নির্ধারিত সুদ। সময়মতো সুদ না দিতে পারলে অনেক প্রজাকে গুলি করেও মারা হয়েছে।ক) শাইলক জুতোর তলায় কী ধার দিতে লাগল?খ) অ্যান্টনিও সম্পর্কে লেখো?গ) উদ্দীপকের কার সঙ্গে শাইলকের সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো?ঘ) ‘সূর্যাস্ত আইনের সঙ্গে শাইলকের সুদের আইন পরিপূরক’—বিশ্লেষণ করো?৯. শহরের বেশির ভাগ বাড়িওয়ালাই ভাড়ার লোভে তলার ওপরে তলা বাড়ায়। মাস গেলেই ভাড়াটিয়াদের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা লাভ করে। ফলে প্রতিনিয়ত তাদের লোভ বাড়তেই আছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এমনটি চলতে থাকলে ছোট ভূমিকম্পেও বড় রকম ক্ষতি হয়ে যেতে পারে। সেটা ভাড়াটিয়া বা বাড়িওয়ালা—উভয়েরই।ক) লিও তলস্তয় কোন কোন ভাষা জানতেন?খ) জমি পেলে পাখোম কি করতে চেয়েছিল, ব্যাখ্যা করো?গ) ওপরের বাড়িওয়ালাদের চিত্রের সঙ্গে পাখোমের কোন কোন মিল রয়েছে, লেখো?ঘ) ‘লোভে পাপ, পাপে মৃত্যু’—উদ্দীপক ও ‘সাড়ে তিন হাত জমি’ গল্প অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করো? মডেল টেস্ট-৪ -এর সঠিক উত্তর১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. গ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. গ ৩৮. ক ৩৯. ঘ ৪০. ঘ ৪১. খ ৪২. গ ৪৩. গ ৪৪. ক ৪৫. গ ৪৬. ক ৪৭. ক ৪৮. ঘ ৪৯. গ ৫০. ঘ।