জেএসসি পরীক্ষার মানবণ্টনসহ পাঠ্যসূচি ওয়েবসাইটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশব্যাপী অভিন্ন প্রশ্নপত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার মানবণ্টনসহ পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা শিক্ষাবোর্ড ও আন্তশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যে কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। শিগগিরই বোর্ডগুলো তাদের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানবণ্টনসহ পাঠ্যসূচি মুদ্রণ করে পাঠাবে।ওয়েবসাইট ঠিকানাগুলো যথাক্রমে— www.moedu.gov.bd www.dhakaeducationboard.gov.bd ও www.educationboard.gov.bdজেএসসি পরীক্ষার প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে নয়টি বিষয়ে মোট ৯০০ নম্বরের পরীক্ষা হবে। এবার কোনো ব্যবহারিক পরীক্ষা থাকবে না। বাংলা ও ইংরেজি বিষয়ে উভয় পত্রে ন্যূনতম পাস নম্বর ৬৬ এবং অন্যান্য বিষয়ে পাস নম্বর ৩৩। গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ) ভিত্তিতে ফলাফল প্রকাশিত হবে। নম্বরপত্রের পরিবর্তে মূল্যায়নপত্র (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) ইস্যু করা হবে।