জেএসসি পরীক্ষার্থীদের জন্য পরামর্শ
জীবনে সাফল্য অর্জনের ধাপগুলোর মধ্যে একটি ধাপ জেএসসি পরীক্ষা। কিন্তু সাফল্য পেতে আত্মবিশ্বাসী হতে হবে এবং সৃষ্টিকর্তার ওপর পূর্ণ ভরসা রাখতে হবে। ১. পাঠ্যবিষয়ের প্রতিটি অধ্যায় সমান গুরুত্ব দিয়ে মূল বিষয়কে অনুধাবন করবে।২. সৃজনশীল প্রশ্নোত্তর লেখার যথাযথ কৌশল প্রয়োগ করবে। ৩. হাতের লেখা স্পষ্ট ও সুন্দর হলে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায়।৪. গণিতের ক্ষেত্রে বইয়ের উদাহরণের অঙ্কসহ প্রতিটি অঙ্কই কয়েকবার অনুশীলন করে নিজের মধ্যে আয়ত্ত্ব করতে হবে গণিতে পূর্ণ নম্বর ভালো ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।৫. ধর্মের ক্ষেত্রে সৃজনশীলের পাশাপাশি নির্ভুলভাবে উদ্ধৃতি দেওয়া যেতে পারে।৬. উত্তর লেখার ক্ষেত্রে সময় ভাগ করে নিতে হবে এবং নির্দিষ্ট সময়ের ভেতরেই গুছিয়ে তা উপস্থাপন করতে হবে।৭. সব বিষয়ে পূর্ণ উত্তর করতে হবে ও বহুনির্বাচনী প্রশ্নোত্তরগুলোতে অধিক নম্বর পাওয়াও জরুরি।৮. পরীক্ষার আগের দিন রাতে বেশিক্ষণ না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে।৯. বৃত্ত ভরাটগুলো নির্ভুলভাবে ও সময় নিয়ে করতে হবে।১০. পরীক্ষা চলাকালে প্রতি মুহূর্তকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সৃজনশীল পদ্ধতি বলে উত্তরগুলোতে নিজের মেধা, কৌশল ও যথাযথভাবে উত্তর উপস্থাপন করলেই ভালো নম্বর আশা করা যাবে।