প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। এখন ২ নভেম্বরের পরীক্ষা ৭ নভেম্বর (৯টা-১২টা) এবং ৩ নভেম্বরের পরীক্ষা হবে ১৪ নভেম্বর (জেএসসি ৯টা-১১টা ও জেডিসি ৯টা-১২টা)। শিক্ষাসচিব নজরুল ইসলাম খান গতকাল সন্ধ্যায় নিজ বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান। নিজস্ব প্রতিবেদক