জেনে নাও গণিতে ভালো নম্বর পাওয়ার সঠিক কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকাপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা গণিত বিষয়ে ভালো ফলাফলের জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। সামান্য ভুলের জন্য সম্পূর্ণ নম্বর কাটা যায় সেজন্য গণিত বিষয়ে বেশি সময় দিতে হয় এবং কিছু সতর্কতা অবলম্বন করলেই এ বিষয়ে ভালো করা সম্ভব। পরীক্ষা খুব কাছে, তাই এ মুহূর্তে যা সবচেয়ে বেশি দরকার, সে সম্পর্কেই কিছু পরামর্শ দিচ্ছি, তোমাদের অনেক কাজে লাগবে।১ নম্বর প্রশ্ন: (সেট): ১ নম্বর প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ-৪।সেটের চিহ্ন না লিখলে নম্বর কাটা যাবে। পাওয়ার সেট (শক্তিসেট) সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে পাওয়ার সেটের উপাদান এবং সেটের চিহ্ন { }-এর মধ্যে স্থাপন করতে হয়। যেমন: P(A) = {{a}, {b}, {c}, {a,b}, {a,c}, {b,c}, {a,b,c}, F} অন্যথায় নম্বর কাটা যাবে।# ক্রমজোড়ের অঙ্ক ক্রমজোড় আকারে না লিখলে নম্বর কাটা যাবে।# কার্তেসীয় গুণজ সেটের অঙ্কের ক্ষেত্রে ক্রমজোড় প্রথম বন্ধনী ‘( )’ এবং সম্পূর্ণ সেটটি দ্বিতীয় বন্ধনী ‘{ }’-এর ভেতর আবদ্ধ না করলে নম্বর কাটা যাবে।২ নম্বর প্রশ্ন: (বাস্তব সংখ্যা): ২ নম্বর প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ-৪।# সমাধান করো এবং সমাধান সেটের সংখ্যারেখা লিখতে বললে অবশ্যই সমাধান সেট ও সংখ্যারেখা আলাদাভাবে লিখতে হবে।# সঠিক সমাধানের জন্য ২ এবং সংখ্যারেখার জন্য ২ বরাদ্দ থাকে। সংখ্যারেখা ভুল হলে শুধু সমাধান বা সমাধান সেটের জন্য ২ নম্বর পাবে।# সঠিক প্রমাণের জন্য পূর্ণ নম্বর।৩ নম্বর প্রশ্ন: (বীজগাণিতিক রাশি): ৩ নম্বর প্রশ্নে নম্বর বরাদ্দ ৫×৩=১৫।# সঠিকভাবে মান নির্ণয় করলে পূর্ণ নম্বর পাবে। সূত্র ভুল বা সঠিক মান বের না করলে কোনো নম্বর পাবে না।# উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে যতক্ষণ উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, ততক্ষণ করতে হবে। অন্যথায় নম্বর কাটা যাবে।# ল.সা.গু ও গ.সা.গু নির্ণয়ের জন্য দুই থেকে তিনটি উৎপাদক সঠিক হলে ৩ নম্বর পাবে। ল.সা.গু ও গ.সা.গু নির্ণয়ের ক্ষেত্রে সাজাতে পারলেই পূর্ণ নম্বর পাবে।# ল.সা.গু ও গ.সা.গু নির্ণয়ের ক্ষেত্রে কোনো রাশির + গুণনীয়ক বিবেচনা করা হয় না। যেমন— ৬ এবং ৮-এর গ.সা.গু ২, -৬ এবং -৮-এর গ.সা.গু ২।# কোনো প্রশ্নে দুটি অংশ থাকলে একটি অংশের উত্তর সঠিক হলে ৩ নম্বর পাবে।# উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে ১ নম্বর কাটা যাবে।# আসন্ন উত্তরে ‘প্রায়’ কথাটি লিখতে হবে। না লিখলে নম্বর কাটা যাবে।# বীজগাণিতিক সমাধান পাটিগণিতের নিয়মে করা যাবে না। নিয়মে ভুল হলে নম্বর কাটা যাবে।৪ নম্বর প্রশ্ন: (সূচক ও লগারিদম): ৪ নম্বর প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ ৫×১ = ৫।# সঠিক মান নির্ণয়ের জন্য পূর্ণ নম্বর পাবে। নিয়ম ভুল হলে নম্বর কাটা যাবে।# সূচকসংক্রান্ত অঙ্কে সূচক চিহ্নটি স্পষ্টভাবে না লিখলে বা নিয়মের ভুল হলে নম্বর কাটা যাবে। সঠিক প্রমাণের জন্য পূর্ণ নম্বর পাবে।# লগের অঙ্কে ভিত্তি ও রাশি স্পষ্টভাবে না লিখলে নম্বর কাটা যাবে।৫ নম্বর প্রশ্ন: (অনুপাত ও সমানুপাত)৫ নম্বর প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ ৫×১=৫।সঠিক প্রমাণের জন্য পূর্ণ নম্বর পাবে। নিয়মে ভুল হলে নম্বর কাটা যাাবে।# বীজগাণিতিক সমাধান পাটিগণিতের নিয়মে করা যাবে না। এতে নম্বর কাটা যাবে। উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে।৬ নম্বর প্রশ্ন: (এক চলক বিশিষ্ট গাণিতিক খোলা বাক্য)৬ নম্বর প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ ৪×১=৪।# প্রশ্নে সমাধন করো/সমাধান সেট নির্ণয় করো উল্লেখ থাকলে উল্লিখিত বিষয়টিই অনুসরণ করতে হবে। যেমন, ‘সমাধান সেট নির্ণয় করো’ উল্লেখ থাকলে শুধু সমাধান করলে নম্বর কাটা যাবে। এ ক্ষেত্রে সমাধান সেটের চিহ্নসহ সঠিক উত্তর লিখলে পূর্ণ নম্বর পাবে।# সমাধান সেট নির্ণয়ে সেট চিহ্ন ‘{ }’ না লিখলে ১ নম্বর কাটা যাবে।# উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে।# কথার অঙ্কে নিয়ম ভুল হলে নম্বর কাটা যাবে।৭ নম্বর প্রশ্ন: (অন্বয়, ফাংশন ও লেখচিত্র) ৭ নম্বর প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ ৪×১=৪। সঠিক প্রমাণের জন্য পূর্ণ নম্বর পাবে। অন্ব্বয় ও ফাংশনের সমস্যা সমাধানের ক্ষেত্রে নিয়ম ভুল হলে এবং অন্বয় বা ফাংশনের চিহ্ন ভুল হলে নম্বর পাবে না।# সঠিক লেখচিত্রের জন্য পূর্ণ নম্বর পাবে।# সমাধান ঠিক আছে কিন্তু লেখচিত্রে বিন্দু স্থাপনে ভুল বা বিকৃত লেখচিত্রের জন্য অর্ধেক নম্বর পাবে।# বৃত্তের সমীকরণসংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যাসার্ধ ও কেন্দ্র বের করলে ২ নম্বর, লেখচিত্রের জন্য ১ নম্বর এবং বর্ণনার জন্য ১ নম্বর পাবে।৮ নম্বর প্রশ্ন: (দুই চলক বিশিষ্ট সমীকরণ জোট): ৮ নম্বর প্রশ্নে নম্বর বরাদ্দ ৪×১=৪।# যে পদ্ধতিতে সমাধান নির্ণয় করতে বলবে, সেই পদ্ধতিতেই সমাধান করতে হবে। অন্যথায় কোনো নম্বর পাবে না। ‘সমাধান সেট নির্ণয় করো’ প্রশ্নে উল্লেখ থাকলে উত্তরে সমাধান সেটের চিহ্ন না দিলে নম্বর কাটা যাবে।# কথার অঙ্কে উত্তরে একক সঠিক না লিখলে নম্বর কাটা যাবে।৯ নম্বর প্রশ্ন: (সান্ত ধারা): ৯ নম্বর প্রশ্নে নম্বর বরাদ্দ ৫×১=৫।সঠিক প্রমাণের জন্য পূর্ণ নম্বর পাবে। ধারা সঠিকভাবে না লিখলে পূর্ণ নম্বর পাবে না। সঠিক সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্ক না করলে কোনো নম্বর পাবে না।১০ নম্বর প্রশ্ন (উপপাদ্য): ১০ নম্বর প্রশ্নে নম্বর বরাদ্দ ৬×২=১২।# যেকোনো যুক্তিসংগত প্রমাণ গ্রহণযোগ্য এবং পূর্ণ নম্বর পাবে। # উপপাদ্যে যে কয়টি চিত্র থাকবে সব চিত্র অঙ্কন করতে হবে। # জ্যামিতি চিত্র ব্যতিরেকে বা ভুল চিত্রের সাহায্যে বর্ণনা বা প্রমাণ লিখলে অথবা বর্ণনা বা প্রমাণের সঙ্গে চিত্রের কোনো মিল না থাকলে নম্বর পাবে না। # উপপাদ্যের বিশেষ নির্বচনের পরে চিত্র অঙ্কন করলে কোনো নম্বর পাবে না।# উপপাদ্যে সাধারণ নির্বচন না লিখলেও কোনো নম্বর কাটা যাবে না।# উপপাদ্যে বিকৃত চিত্র অঙ্কন করলে কোনো নম্বর পাবে না। চিত্র চোখের দৃষ্টিতে শুদ্ধ হলেই চলবে। জ্যামিতির উপপাদ্য বিশেষ নির্বচন বা প্রমাণ সঠিক না হলে শুধু চিত্রের জন্য কোনো নম্বর পাবে না।# জ্যামিতিক ব্যাখ্যার সাইড নোট লিখলে ভালো হয়।# দুটি চিত্র থাকলে দুটি চিত্রের সাহায্যে প্রমাণের জন্য পূর্ণ নম্বর পাবে। একটি চিত্রের সাহায্যে প্রমাণের জন্য ৫ নম্বর পাবে। ১১ নম্বর প্রশ্ন (উপপাদ্য এক্সট্রা): ১১ নম্বর প্রশ্নের নম্বর বরাদ্দ ৪×২=৮।সঠিক প্রমাণের জন্য পূর্ণ নম্বর পাবে। যেকোনো যুক্তসংগত প্রমাণ গ্রহণযোগ্য। বিশেষ নির্বচন ভুল হলে নম্বর পাবে না।# চিত্র চোখের দৃষ্টিতে শুদ্ধ হলেই হবে। প্রমাণের ক্ষেত্রে ভুল হলে কোনো নম্বর পাবে না। সাইড নোট অবশ্যই লিখবে। এতে পূর্ণ নম্বর পেতে সহায়ক হয়।১২ নম্বর প্রশ্ন: (সম্পাদ্য): ১২ নম্বর প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ ৫×১=৫# সম্পাদ্যের চিত্র অঙ্কন না করলে বা চিত্র অঙ্কন ভুল হলে অথবা অঙ্কনের প্রয়োজনীয় চিহ্ন না থাকলে শুধু লেখার জন্য কোনো নম্বর পাবে না। # যথাযথ অঙ্কনের চিহ্নসহ চিত্র অঙ্কন করে বর্ণনা না করলেও অঙ্কনের জন্য নির্ধারিত নম্বর পাবে। # সঠিক চিহ্নসহ নিখুঁত চিত্র অঙ্কনের জন্য ৩ নম্বর এবং বিবরণের জন্য ২ নম্বর। শুধু বিবরণের জন্য কোনো নম্বর দেওয়া হয় না।১৩ নম্বর প্রশ্ন: (সম্পাদ্য এক্সট্রা): ১৩ নম্বর প্রশ্নে নম্বর বরাদ্দ ৫×১=৫।# সঠিক চিহ্নসহ নিখুঁত চিত্র অঙ্কনের জন্য ৩ নম্বর এবং বিবরণের জন্য ২ নম্বর পাবে। শুধু বিবরণের জন্য কোনো নম্বর দেওয়া হয় না। ১৪ নম্বর (ত্রিকোণমিতি): ১৪ নম্বর প্রশ্নে নম্বর বরাদ্দ ৪×৩=১২।সঠিক প্রমাণের জন্য পূর্ণ নম্বর পাবে। প্রয়োজন অনুযায়ী আনুপাতিক চিত্র দিতে হবে। কোণের ডিগ্রি পরিমাপগুলো স্পষ্ট করে লিখতে হবে। অন্যথায় নম্বর কাটা যাবে। ডিগ্রি চিহ্ন না দিলে ১ নম্বর কাটা যাবে। # কথার অঙ্কে অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে। অন্যথায় নম্বর কাটা যাবে। # উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে অথবা আসন্ন উত্তর প্রায় বা আসন্ন না লিখলে ১ নম্বর কাটা যাবে। ১৫ নম্বর প্রশ্ন: (পরিমিতি): ১৫ নম্বর প্রশ্নে নম্বর বরাদ্দ ৪×১=৪# উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে অথবা আসন্ন উত্তরে প্রায় বা আসন্ন না লিখলে ১ নম্বর কাটা যাবে। # চিত্র অঙ্কন করে সমস্যার সমাধান করলে পূর্ণ নম্বর পাওয়ার নিশ্চয়তা থাকে। # নিয়ম ভুল হলে নম্বর কাটা যাবে।১৬ নম্বর প্রশ্ন: (পরিমিতি): ১৬ নম্বর প্রশ্নে নম্বর বরাদ্দ ৪×১=৪# আসন্ন উত্তরে প্রায় উল্লেখ না থাকলে ১ নম্বর কাটা যাবে।# চিত্র অঙ্কনের মাধ্যমে সমাধান করলে পূর্ণ নম্বর পাওয়ার নিশ্চয়তা থাকে।# ভুল নিয়মে সমাধান করলে কোনো নম্বর পাবে না।