জেনে নাও দরকারি তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি প্রতিটি প্রশ্ন ভালো করে পড়া ও বোঝা। খাতার সব তথ্য সঠিকভাবে পূরণ করবে। অবশ্যই উপস্থিতির খাতায় স্বাক্ষর করবে। পরীক্ষা চলাকালীন কোনো প্রকার দুশ্চিন্তা করবে না। লেখার শুরুতে খুব শান্তভাবে পুরো প্রশ্নপত্রটি দুবার পড়ে নেবে। প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক, অবশ্যই শুদ্ধ বানানে এবং ধারাবাহিকভাবে লিখবে। প্রশ্নের মান অর্থাৎ নম্বর অনুযায়ী সময় বণ্টন করে নেবে। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে লেখা শেষ করার চেষ্টা করবে। পুরো খাতাটি অবশ্যই খুব ভালোভাবে রিভিশন দেবে। পরীক্ষার প্রথম দিন কমপক্ষে এক ঘণ্টা হাতে সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেবে।পরীক্ষার হলে প্রস্তুতি সর্বপ্রথম পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর সঙ্গে সঙ্গে সুন্দর করে সঠিকভাবে খাতায় ওএমআর (OMR)টি পূরণ করবে এবং পূরণ করার পর পুনরায় তোমার পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলিয়ে দেখবে। ওএমআর (OMR) পূরণে যদি ভুল হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে হল পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করবে। প্রশ্ন হাতে পাওয়ার পর স্থিরভাবে প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত দুবার প্রশ্নটি পড়বে। যে প্রশ্নের জবাব সবচেয়ে ভালো তোমার জানা আছে, ঠিক সেই প্রশ্নের জবাব সর্বপ্রথম লিখবে। প্রশ্নের জবাব লিখতে খাতায় কাটাকাটি করবে না এবং অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। পরীক্ষায় তোমার বরাদ্দ নির্দিষ্ট সময়কে প্রতিটি প্রশ্নের জবাবের সঙ্গে আনুপাতিক হারে সময় নির্ধারণ করে জবাব লিখে শেষ করবে। কমপক্ষে পরীক্ষার শেষ ঘণ্টার ১০ মিনিট আগে সব প্রশ্নের জবাব লিখে শেষ করতে হবে এবং ওই ১০ মিনিটে সব প্রশ্নের জবাব রিভিশন দিতে হবে।