অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এ বছর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বর্ষ সমাপনী পরীক্ষার মূল্যায়নে এটি একটি নতুন সংযোজন। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সনদ লাভ করবে। এ কারণে এ বছর থেকে জেএসসি পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। পরীক্ষার সম্ভাব্য সময় এ বছরের নভেম্বর মাস।সারা দেশে আটটি শিক্ষা বোর্ডের মাধ্যমে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে ৯টি বিষয়ে মোট ৯০০ নম্বরের পরীক্ষা হবে। জেএসসি পরীক্ষায় তোমরা যারা প্রথমবারের মতো অংশ নেবে, তাদের অবশ্যই সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে। পরীক্ষার আগে যতটা সময় আছে, তাকে যথাযথভাবে কাজে লাগাতে পড়তে হবে মনোযোগ দিয়ে—আর পরীক্ষাটির সব বিষয়ে ধারণা রাখতে হবে। প্রয়োজনে অন্য শিক্ষার্থীদের সঙ্গেও পাঠ্যক্রম নিয়ে মতবিনিময় করবে। এতে সবার ধারণাই স্পষ্ট হবে।সিলেবাস সম্পর্কে ধারণা: পরীক্ষার সিলেবাস সম্পর্কে খুব পরিষ্কার ধারণা নিয়ে নেবে। মোট ৯টি বিষয় সম্পর্কে খুঁটিনাটি সব কিছুই জেনে নেবে। এতে তোমার প্রস্তুতি নিতে সহজ হবে।রুটিন করে নাও: ভালো করার জন্য চাই সঠিক প্রস্তুতি। প্রতিটি বিষয় কখন কীভাবে পড়বে, তা এখনই রুটিন করে নাও। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করলে খুব সহজেই সিলেবাস শেষ হয়ে যাবে এবং প্রস্তুতিও ভালো হবে।বিষয়ভিত্তিক সমস্যা: প্রতিদিনের পড়া তৈরি করার সময় কোনো সমস্যায় পড়লে অবশ্যই ওই বিষয়ের শিক্ষকের সহায়তা নেবে।পড়ার পাশাপাশি: পড়ার পাশাপাশি প্রশ্নের উত্তর নিজে নিজে লিখবে। এতে করে অনুশীলন ভালো হবে। যাদের হাতের লেখা ভালো করা দরকার, তারা এই সময়ের মধ্যে ঠিক করে নেবে। সুন্দর হাতের লেখা বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।পরীক্ষা: প্রস্তুতি সঠিক হচ্ছে কি না, এর জন্য চাই পরীক্ষা। প্রস্তুতি যাচাই করার জন্য নিজে নিজে ঘরে বসে পরীক্ষা দাও। এতে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে।বাধ্যতামূলক বিষয়: জেএসসি পরীক্ষায় মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলামশিক্ষা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য নিজ নিজ ধর্মশিক্ষা বাধ্যতামূলক।একটি বিষয়: কৃষি শিক্ষার বিষয়টি ছেলেদের জন্য আবশ্যিক বিষয় হিসেবে পড়তে হবে এবং এটি মেয়েদের জন্য উন্মুক্ত থাকবে। যেসব ছাত্রী কৃষিশিক্ষা পড়তে আগ্রহী নয়, তারা বিকল্প হিসেবে গার্হস্থ্য অর্থনীতি পড়তে পারবে। ব্যবহারিক পরীক্ষা: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কোনো ব্যবহারিক পরীক্ষা থাকবে না।পাস নম্বর: বাংলা ও ইংরেজি বিষয়ে উভয় পত্রের ন্যূনতম পাস নম্বর ৬৬ এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম পাস নম্বর ৩৩।জিপিএ: পরীক্ষায় উত্তীর্ণের ক্ষেত্রে কোনো বিভাগ উল্লেখ থাকবে না। শুধু প্রতি বিষয়ে প্রাপ্ত লেটার গ্রেড এবং সব বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের (GP) ভিত্তিতে পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) উল্লেখ থাকবে।যা থাকবে: পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে উত্তীর্ণ পরীক্ষার্থীর রোল নম্বরের পাশে প্রাপ্ত GPA এবং বাকি পরীক্ষার্থীর রোল নম্বরের পাশে বন্ধনীতে F লেখা থাকবে। টেবুলেশন বইয়ে সব পরীক্ষার্থীর বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে।মূল্যায়নপত্র: নম্বরপত্রের পরিবর্তে মূল্যায়নপত্র (Academic Transcript) ইস্যু করা হবে। এতে প্রতিটি বিষয়ে প্রাপ্ত গ্রেড, GP ও GPA উল্লেখ থাকবে এবং প্রতি গ্রেডের জন্য নির্ধারিত ব্যাপ্তি উল্লেখ থাকবে।মূল সনদ: শিক্ষা বোর্ড থেকে মূল সনদপত্র ইস্যু বিদ্যমান থাকবে। বিভাগের স্থলে GPA উল্লেখ থাকবে।লেটার গ্রেড: জেএসসি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে (Raw score) লেটার গ্রেডে রূপান্তরের পদ্ধতি নিচের নিয়মে হবে:লেটার গ্রেড প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যাপ্তি গ্রেড পয়েন্টA+ ৮০-১০০ ৫.০০A ৭০-৭৯ ৪.০০A- ৬০-৬৯ ৩.৫০B ৫০-৫৯ ৩.০০C ৪০-৪৯ ২.০০D ৩৩-৩৯ ১.০০F ০০-৩২ ০.০০উত্তরপত্র: ছাত্রছাত্রীরা বহু নির্বাচনী ও রচনামূলক প্রশ্নের উত্তর একই খাতায় দেবে।