জেনে রাখা ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার হলে তোমাদের পৌঁছাতে হবে যথাসময়ে। নিয়মবহির্ভূত কোনো কাগজপত্র ও মোবাইল সঙ্গে নেওয়া যাবে না।
পরীক্ষার হলে উত্তরপত্র নেওয়ার সময় সম্মানের সঙ্গে দাঁড়িয়ে নেবে এবং বৃত্ত খুব সতর্কতার সঙ্গে পূরণ করবে। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো আচরণ করবে না, যা পরীক্ষার পরিবেশ নষ্ট করে।
পরীক্ষার খাতাটি পরিচ্ছন্ন রাখবে এবং যা লিখবে স্পষ্ট অক্ষরে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। খাতাটি রিভিশন করতে পারলে খুব ভালো।
ব্যবহারিক পরীক্ষার খাতাটি নিজের অভিজ্ঞতা থেকেই সামর্থ্য অনুযায়ী নিজেই তৈরি করো।
সাবেক অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা।