প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থীরা, প্রথমেই পরীক্ষার রুটিন দেখে রিভিশন দেওয়ার তালিকাটি তৈরি করে ফেলো। বছরজুড়ে প্রতিটি পাঠ্যবই তোমরা আয়ত্তে এনেছ। নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। মনে আত্মবিশ্বাস নিয়ে বুঝে বুঝে পড়ো, বারবার পড়ো ও লেখো। যেহেতু পরীক্ষাপদ্ধতি সৃজনশীল, তাই পাঠ্যবই পুরোটাই মনোযোগ সহকারে পড়বে। এখন থেকে যেকোনো পরিস্থিতি মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্ত্তত হও। নির্ভয়ে পরীক্ষায় অংশ নিয়ো। পরীক্ষার হলে কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত হবে। উত্তরপত্র পাওয়ার পর প্রথমেই উত্তরপত্রের পেছনের নির্দেশনাবলি ভালোভাবে পড়বে। উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করবে।
অধ্যক্ষ, ট্রাস্ট কলেজ