জেনে রাখুন
চীন সরকারের বৃত্তিচীন সরকার প্রদত্ত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম ২০১০-২০১১-এর আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং Students engaged in further studies-এর জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রার্থীদের ওয়েবসাইট ঠিকানা http:www.csc.edu.cn থেকে আবেদন ফরম, Foreigner Physical Examination Form ও অন্যান্য তথ্য সংগ্রহ করতে হবে। আগামী ৭ মার্চের মধ্যে নিচের ঠিকানায় আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে দাখিল করতে হবে। ঠিকানা: মো. আবদুল্লাহ আল মামুন, উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিএসসি ইন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির যোগ্যতা: এসএসসি ও বিজ্ঞানে এইচএসসি/সমমানের পরীক্ষায় ২য় বিভাগে উত্তীর্ণ অথবা কমপক্ষে জিপিএ ২.৫০। যেকোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিএসসি ইন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্সে ওয়েভারসহ ভর্তি হতে পারবেন। ১৬১ ক্রেডিট আওয়ার, চার বছরের প্রোগ্রাম। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তিন বছরে কোর্স শেষ করতে পারবে।দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। ঠিকানা: প্রধান ক্যাম্পাস, প্লট-৩/এ, রোড-৪, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৯৬৭৭৪৭৪। ধানমন্ডি শাখা: বাসা-২০, রোড-৭, এআরএ সেন্টার, ঢাকা। ফোন: ৮১৪৪৬৩১-২, ০১৯২২৭০১৬৬৬।