জেনে রাখো দরকারি কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেৌহিদ-উল ইসলাম
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি
সহকারী শিক্ষক, লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়
প্রধান পরীক্ষক, দিনাজপুর শিক্ষা বোর্ড

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। পরীক্ষার হলে প্রবেশের পর উত্তরপত্র তোমার হাতে এলে কভার পৃষ্ঠায় রোল, রেজিস্ট্রেশন ও বিষয় কোড লেখার আগে তোমাকে উত্তরপত্রের প্রতিটি পাতা উল্টিয়ে দেখতে হবে ভেতরের পাতাগুলো ঠিক আছে কি না এবং শেষের পাতার ভেতরের পৃষ্ঠায় বহুনির্বাচনি উত্তরপত্র ছাপানো আছে কি না।
যদি সবকিছু ঠিক থাকে, তবে তুমি কভার পৃষ্ঠার বা ওএমআর শিটের নির্দষ্টি স্থানে রোল-রেজিস্ট্রেশন প্রভৃতি লিখে তা ভরাট করবে। আর যদি ভেতরের কোনো পাতা ছঁেড়া বা নষ্ট থাকে অথবা বহুনির্বাচনি উত্তর দেওয়ার ছক না থাকে; তাহলে সে ক্ষেত্রে দায়িত্বরত কক্ষ পরিদর্শকের কাছে উত্তরপত্রটি অবশ্যই বদল করে নেবে।
মনে রাখতে হবে, শিক্ষা বোর্ডে ও কেন্দ্রে উত্তরপত্রগুলো বারবার যাচাই-বাছাই করে দেখার পরেও নষ্ট উত্তরপত্র পরীক্ষার্থীর হাতে গিয়ে পঁেৌছাতে পারে। তুমি যদি উত্তরপত্রের পাতাগুলো উল্টিয়ে না দেখে রোল, রেজিস্ট্রেশন প্রভৃতি লিখে বৃত্ত ভরাট করে ফেলো এবং উত্তরপত্রে মার্জিন দিতে গিয়ে ত্রুটির বিষয়টি তোমার নজরে আসে, তখন উত্তরপত্র পাল্টাতে সমস্যা দেখা না দিলেও তোমার মূল্যবান কিছু সময় যে নষ্ট হয়ে যাবে। তা ছাড়া পরীক্ষার শুরুতে এমন ঘটনায় তোমার মনে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। তাই উত্তরপত্র হাতে এলে সবার আগেই উত্তরপত্রটি তোমাকে একবার নিরীক্ষা করে দেখতে হবে।
উত্তরপত্রের কভার পৃষ্ঠা বা ওএমআর শিটের তিনটি অংশ থাকে। কেবল প্রথম অংশটি পরীক্ষার্থীদের ব্যবহারের জন্য এবং দ্বিতীয় অংশ পরীক্ষক/ প্রধান পরীক্ষকের জন্য নির্দষ্টি রয়েছে। তৃতীয় অংশটি উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত থাকে। পরীক্ষার্থীকে ওএমআর শিটের তার নির্দষ্টি অংশের নির্দষ্টি স্থানে রোল, রেজিস্ট্রেশন ও বিষয় কোড লিখে তত্সংলগ্ন নিচের সংখ্যাগুলো ভরাট করে দিতে হয়।
ওএমআর শিটের দ্বিতীয় ও তৃতীয় অংশটি কোনোভাবেই পূরণ করবে না এবং বৃত্ত ভরাটের ক্ষেত্রে অবশ্যই কালো রঙের কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
এবার কভার পৃষ্ঠার বৃত্ত ভরাটের কাজটি অতি সতর্কতার সঙ্গে তোমাকে করতে হবে। বৃত্ত ভরাটের পর কভার পৃষ্ঠার পরের পাতায় যেখানে পরীক্ষার সাল, বিষয়, বিষয় কোড ও তারিখ লেখার জায়গা রয়েছে, সেগুলো লিখবে। এবার সম্পূর্ণ উত্তরপত্রটি স্কেল ও পেনসিল বা কলম দ্বারা মার্জিন দিয়ে নিতে হবে।
মার্জিন যাতে অঁাকাবঁাকা না হয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। তোমার উত্তরপত্রের মার্জিন এক ইঞ্চির বেশি না হওয়া ভালো। মনে রাখতে হবে, প্রশ্নপত্র তোমার হাতে আসার আগেই এ কাজগুলো তোমাকে সম্পূর্ণরূপে শেষ করতে হবে। নতুবা উত্তর লেখার বরাদ্দকৃত সময় থেকে তোমার কিছুটা সময় নষ্ট হয়ে যেতে পারে।
পরীক্ষার হলে তোমার হাতে যখন প্রশ্নপত্র এসে পঁেৌছাবে, তখন প্রশ্নপত্রে দেওয়া নির্দেশনা ভালোভাবে লক্ষ করবে। কোন বিভাগ থেকে কতটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, আবার কোনো প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক রয়েছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে।
এবার সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে তোমাকে এমন একটা প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করতে হবে যে প্রশ্নটির জ্ঞান স্তরের অর্থাত্ Èক' নম্বরের প্রশ্নের উত্তর তোমার সঠিকভাবে জানা আছে। মনে রেখো, তোমার প্রথম প্রশ্নটি বা জ্ঞানস্তরের প্রশ্নটির উত্তর পরীক্ষকের নজরে ভুল মনে হলে ওই মূল প্রশ্নের অন্যান্য প্রশ্ন অর্থাত্ খ, গ, ঘ নম্বরের প্রশ্নের উত্তর মূল্যায়নের বেলায় তোমার সম্পর্কে পরীক্ষকের একটা খারাপ ধারণা জন্মাতে পারে।
আবার জ্ঞানস্তরের প্রশ্নের উত্তর এককথায় লেখার চষ্টো করবে। কেননা, পরীক্ষক তোমার কাছে কেবল সঠিক উত্তরটি আশা করেন। তাতে তোমারও সময় বঁাচবে। বিষয়টি পরিষ্কার করার জন্য একটা উদাহরণ লক্ষ করো।
প্রশ্ন-ক: রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯১৩ সালে।
তুমি হয়তো লিখতে চাইবে: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।' জ্ঞানস্তরের প্রশ্নের উত্তর লেখার জন্য এমন বাহুল্য বর্জন করা উচিত।
সব প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নের ক্রমিক দিয়ে উত্তর লিখতে হবে। আবার ক' নম্বরের প্রশ্নের উত্তর লিখে একটু জায়গা ছেড়ে দিয়ে (একটা লাইন লেখার মতো জায়গা) খ' নম্বরের উত্তর লিখতে হবে। আবার একইভাবে গ' নম্বর ও ঘ' নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমার উত্তর লেখার কাজ এভাবে চলতে থাকবে। তবে খেয়াল রাখতে হবে যে, তুমি যতবারই ক, খ, গ, ঘ প্রশ্ন নম্বরগুলো লিখবে, ঠিক ততবারই তোমাকে মূল প্রশ্ন নম্বর উলে্লখ করতে হবে। অর্থাত্ ১ ক, ১ খ, ১ গ, ১ ঘ-এভাবে লিখতে হবে। প্রশ্নপত্রের ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যিক নয়। তুমি ইচ্ছা করলে ৫ ক-এর উত্তর লিখে ৭ গ-এর উত্তর লিখতে পারো। তবে এ ক্ষেত্রে পরীক্ষক বিরক্ত হতে পারেন আবার তোমার কোনো প্রশ্নের উত্তর লেখা বাদ পড়ে যেতে পারে। তাই এভাবে উত্তর না লেখাই ভালো।
উত্তর লেখার সময় তোমাকে নজর রাখতে হবে, যাতে লেখার লাইন বঁাকা না হয়। এ জন্য অবশ্য আগ থেকেই অনুশীলনের প্রয়োজন। তা ছাড়া পরীক্ষার পূর্বপ্রস্তুতি হিসেবে এখন থেকে তোমাকে প্রত্যহ কমপক্ষে তিন ঘণ্টা লিখতে হবে।
উত্তর লিখতে গিয়ে যাতে কাটাকাটি না হয়, সেদিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। একান্ত কাটাকাটি যদি করতেই হয়, তবে লেখার লাইনের ওপর দিয়ে লম্বালম্বিভাবে কেটে দেওয়া ভালো। আড়াআড়িভাবে বা ক্রসচিহ্ন দিয়ে কাটতে গেলে তা সহজে পরীক্ষকের চোখে পড়বে এবং এতে তোমার উত্তরপত্রের সেৌন্দর্য কিছুটা হলেও নষ্ট হবে।