জেনে রাখো, পরীক্ষার আগে ও পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, তেজগাঁও কলেজ, ঢাকাউত্তর পত্র জমাদানের আগে: অবশ্যই ভালোভাবে রিভিশন করে নিতে হবে। কোথাও কোনো ভুল আছে কি না। প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছ কি না, এ জন্য কমপক্ষে ১০ মিনিট হাতে রাখতে হবে। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কেন্দ্রের নাম ইত্যাদি যদি লেখা ভুল হয়, তবে সঙ্গে সঙ্গে পরিদর্শককে জানাতে হবে। অন্যথায় খাতা বাতিল হয়ে যাবে। প্রত্যেক পরীক্ষার অ্যাটেনডেন্স সিটে অবশ্যই স্বাক্ষর দিতে হবে।পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে: পরীক্ষার সময় ও তারিখ জেনে নাও। পরীক্ষার হলে কী নেওয়া এবং কী নেওয়া বারণ আছে তা যাচাই করো। প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষার আগের দিন প্রস্তুত করে রাখো।উত্তর লিখতে সময়ের ভাগ করা খুবই জরুরি। মোট সময়কে মোট নম্বর দিয়ে ভাগ করে সাধারণত এটা করতে হয়। তবে প্রশ্নপত্র পাঠ ও উত্তর পত্র রিভিশনের জন্য কমপক্ষে ১০ মিনিট সময় হাতে রাখতে হবে। কোনো প্রশ্নের উত্তর অহেতুক বড় করে সময় নষ্ট করবে না। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে।