জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১ প্রশ্ন: আল কানুন বইটি কোন শাস্ত্রের ওপর লেখা?উত্তর: চিকিৎসা শাস্ত্র। প্রশ্ন: Historia animalium বইটি কার লেখা?উত্তর: অ্যারিস্টটল। প্রশ্ন: ‘প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি’ হিসেবে কে বর্ণনা করেন?উত্তর: থমাস হেনলি হ্যাক্সলি। প্রশ্ন: দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?উত্তর: ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন: পাখিকে ‘মহিমান্ব্বিত সরীসৃপ’ বলে উল্লেখ করেন কোন বিজ্ঞানী?উত্তর: থমাস হেনলি হাক্সলি। প্রশ্ন: জীববিজ্ঞান কোন শাখায় ছত্রাক সম্বন্ধে আলোচনা করা হয়?উত্তর: মাইকোলজি।প্রশ্ন: On the motion of heart and blood in animals - বইটি কার লেখা?উত্তর: উইলিয়াম হার্ভে। প্রশ্ন: শ্রেণীকরণ বিদ্যার জনক কে? উত্তর: ক্যারোলাস লিনিয়াস।প্রশ্ন: অরিজিন অব স্পিসিস বইটি কত সালে প্রকাশিত হয়?উত্তর: ১৮৫৯ সালে। প্রশ্ন: কত সালে সরকার সালিম আলীকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করেন? উত্তর: ১৯৮৩ সালে। প্রশ্ন: উদ্ভিদবিজ্ঞানের জনক কে?উত্তর: থিওফ্রাসটাস। প্রশ্ন: শারীরবিদ্যার জনক বলা হয় কাকে?উত্তর: উইলিয়াম হার্ভে। প্রশ্ন: কোনটিতে কেবল শৈবাল সম্পর্কে আলোচনা করা হয়?উত্তর: ফাইকোলজি।প্রশ্ন: কোন বিজ্ঞানীরা DNA-এ অণুর আণবিক গঠন আবিষ্কার করেন?উত্তর: জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। প্রশ্ন: ডেভিড প্রেইন কোন বইটির লেখক?উত্তর: Flora of sundribuns, Bangla Plants. প্রশ্ন: জীব বিজ্ঞানীরা কাকে জীবনের প্রথম অণু বলে থাকেন? উত্তর: অ্যামাইনো এসিড। প্রশ্ন: চলনে অক্ষম কোন প্রাণী?উত্তর: স্পঞ্জ। প্রশ্ন: জীববিজ্ঞানের কোন শাখায় জীবনের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর: ইভোলিউশন।প্রশ্ন: জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক কে? উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল। প্রশ্ন: জীববিজ্ঞানের যে শাখায় কেবল কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তার নাম কী?উত্তর: হেলমিন থোলজি। প্রশ্ন: জীববিজ্ঞানের জনক কে (প্রাণিবিজ্ঞান)?উত্তর: অ্যারিস্টটল। প্রশ্ন: কোন ইংরেজ বিজ্ঞানীর প্রথম কর্মস্থল ছিল নোয়াখালীর লক্ষ্মীপুরে?উত্তর: ডেভিড প্রেইন। প্রশ্ন: চিকিৎসাশাস্ত্রের ওপর আল কানুন বইটির লেখক কে? উত্তর: ইবনে সিনা। প্রশ্ন: ভারতের ‘The Birdman of India’ কে? উত্তর: সালিম আলী। প্রশ্ন: কোন বিজ্ঞানী প্রথম প্রাণী ও উদ্ভিদের মূল গঠনের সামঞ্জস্যের কথা উল্লেখ করেন? উত্তর: অ্যারিস্টটল।প্রশ্ন: কোন বিজ্ঞানী মালয় উপদ্বীপে আট বছর গবেষণা করে ‘The Malay Achipelago’ লিখেছেন? উত্তর: রাসেল ওয়ালেস। প্রশ্ন: Qrigien of Species by means of Natural Selection - বইটির লেখক কে?উত্তর: চার্লস রবার্ট ডারউইন।প্রশ্ন: ‘ডিম্বাণু থেকেই সকল জীবনের সূত্রপাত হয়।’ এ তথ্যটি প্রকাশ করেন—উত্তর: উইলিয়াম হার্ভে। প্রশ্ন: মানুষের রক্ত সঞ্চালনের কে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?উত্তর: আননাফিস।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল