জ্যেষ্ঠ শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদের ৫০ শতাংশ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে পদায়ন করা হবে।

গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি আইন-২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে ৫০ শতাংশ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে পদায়নের বিধান রয়েছে। এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.১২.০০১.২১-৩৬৯ স্মারকে গত ৩০ জুনে ৫ হাজার ৪৫২ জন পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে (জ্যেষ্ঠতা অনুসারে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বদলিভিত্তিক পদায়নে আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ছক অনুযায়ী পূরণ করে [email protected] ঠিকানায় আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।