টাঙ্গাইল জেলা পরিষদের বৃত্তি
টাঙ্গাইল জেলা পরিষদ টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রার্থীদের অবশ্যই টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়মিত ছাত্রছাত্রী হতে হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের জিপিএ-৫ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের প্রার্থীদের জিপিএ-৪.৭৫ এবং পৌরসভা এলাকার বাইরের ছাত্রছাত্রীদের জিপিএ-৪ নিয়ে ২০০৯ সালে এসএসসি পাস হতে হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের জিপিএ-৪.৫ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের প্রার্থীদের জিপিএ-৪ আর পৌরসভা এলাকার বাইরের ছাত্রছাত্রীদের জিপিএ-৩.৬ নিয়ে ২০০৯ সালে এইচএসসি পাস করতে হবে। আবেদনপত্র ৩১ জানুয়ারি, ২০১০-এর মধ্যে বিনামূল্যে জেলা পরিষদ থেকে সংগ্রহ করে প্রার্থী নিজ হাতে পূরণ করে একই তারিখের মধ্যে জমা দিতে হবে।মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা ২০০৯ সালে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতে জিপিএ-৩ পেয়ে পাস করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। যেসব ছাত্রছাত্রী বর্তমানে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি কলেজে পড়ছেন তাঁরাও বৃত্তির জন্য আবেদন করবে পারবেন। তবে তাঁদেরও এসএসসিতে জিপিএ-৪ থাকতে হবে।গরিব ছাত্রছাত্রীদের কমপক্ষে জিপিএ-৩.৮ এবং পৌরসভার বাইরের ছাত্রছাত্রীদের জিপিএ-৩.৫ থাকতে হবে। তবে গরিব প্রার্থীরা তাঁদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করবেন।প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশপত্র, জাতীয়তার সনপত্র, সব পরীক্ষা পাসের নম্বরপত্র ও সনদপত্র, সম্প্রতি তোলা ছবি আর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা তাদের প্রমাণপত্র দাখিল করবেন।