টেকসই নির্মাণ ও পরিবেশের উন্নয়নে সেমিনার
বাংলাদেশ ইউনিভার্সিটি মিলনায়তনে ‘টেকসই নির্মাণ ও পরিবেশের উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় ৬ মার্চ। ইউনিভার্সিটির আর্কিটেকচার ও ফার্মেসি বিভাগ যৌথভাবে এই সেমিনারটির আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবেশের বর্তমান বিপর্যয়ের কবল থেকে বাংলাদেশও মুক্ত নয়। তিনি আরও বলেন, ভূমিদখলকারীদের হাত থেকে দেশের জলাশয়গুলো রক্ষা করতে হবে, তা না হলে দেশ মরুভূমিতে পরিণত হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. গোলাম আলী ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ইউনিটি কলেজের অধ্যাপক লুইস কে ওংলি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতে ইউনিভার্সিটির মিলনায়তনে পরিবেশবিষয়ক এক প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক লুইস কে ওংলি।