টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (বিআইটিটি) বাজিতপুর রোড, টাঙ্গাইলে ২০০৯-১০ শিক্ষাবর্ষে টেক্সটাইলে ডিপ্লোমাধারীদের তিন বছর ছয় মাস মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। প্রথম বর্ষে মোট ৫০টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।প্রার্থীর যোগ্যতা: বাংলাদেশের নাগরিক, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজিতে ৫৫ শতাংশ নম্বর অথবা ৪-এর স্কেলে জিপিএ ২.৭৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও উপজাতিদের জন্য একটি করে দুটি আসন সংরক্ষিত থাকবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।আগামী ২১ জানুয়ারি, ২০১০ তারিখের মধ্যে বিআইটিটি অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে একই তারিখের মধ্যে জমা দিয়ে নিজ দায়িত্বে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।আবেদনপত্রের সঙ্গে চার কপি ছবি, এসএসসি ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, প্রশংসাপত্র এবং কোটায় ভর্তির জন্য নির্দিষ্ট প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।সব আবেদনপত্রের মধ্যে মোট আসনের আট গুণ অর্থাত্ ৪০০ প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এর তালিকা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের এবং ১০০ নম্বর নির্ধারিত হবে পূর্ববর্তী পরীক্ষাগুলোর ফলাফলের ভিত্তিতে।ভর্তি পরীক্ষা: ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য বাকাশিবো কর্তৃক প্রণীত সর্বশেষ পাঠক্রম মোতাবেক নিচের বিষয়ের ওপর বর্ণিত মান অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র হবে ইংরেজিতে—১. কারিগরি বিষয়গুলো হলো ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, ওয়েট প্রসেসিং এবং গার্মেন্টস ও ক্লথিং টেকনোলজি মোট ৪x২৫=১০০ নম্বর।২. নন-কারিগরি বিষয় বা সহায়ক বিষয়গুলো হলো গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি ৪x২৫=১০০ নম্বর।আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারি, ২০১০।যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০১০।পরীক্ষার স্থান: বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (বিআইটিটি) বাজিতপুর, টাঙ্গাইল।ভর্তি পরীক্ষা: ৫ ফেব্রুয়ারি, ২০১০।ফলাফল প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০১০।ভর্তির তারিখ: ১৩ ফেব্রুয়ারি, ২০১০ ।ক্লাস শুরু: ১৫ ফেব্রুয়ারি, ২০১০।ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের নির্ধারিত চিকিত্সক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো বিষয়ের পরিবর্তন বা পরিবর্ধন—সব বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। বিস্তারিত যোগাযোগ: মো. মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (বিআইটিটি) বাজিতপুর রোড, টাঙ্গাইল।