টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর
চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে সরকারি (চারটি), পাবলিক প্রাইভেট পার্টনারশিপে পরিচালিত (একটি) এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে (একটি) শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে। স্পেশেলাইজেশন ইন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এবং ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিষয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ভর্তি করা হবে।আবেদন করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। আবেদন ফি ৬৭০ টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশিত হবে ২৭ ডিসেম্বর। মেধাতালিকায় নির্বাচিত হওয়া শিক্ষার্থীরা ২৮ ডিসেম্বর ২০১১ থেকে ২ জানুয়ারি ২০১২ তারিখের মধ্যে ভর্তি হবেন। আসন ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে ৭ জানুয়ারি ২০১২।এই কোর্সে ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বস্ত্র দপ্তরের ওয়েবসাইট (www.dot.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন