কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ২০০৯-১০ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বর্ষ বিএসসি, বিএ, বিএসএস, বিবিএস ডিগ্রি (পাস) কোর্সে ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আবেদন ফরম সংগ্রহের তারিখ ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুইটা। ফরমের দাম ১৫০ টাকা।আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ২২ থেকে ২৮ এপ্রিল।আবেদন করার যোগ্যতা: ১. ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালের উচ্চমাধ্যমিক/আলিম/ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা-ইন-কমার্স/এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি/ডিপ্লোমা-ইন-এগরিকালচার/এইচএসসি ভোকেশনাল/ডিপ্লোমা-ইন-সিরামিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। ২. কোনো ছাত্রছাত্রী এক কোর্সে/বিষয়ে ভর্তি হওয়ার পর সে কোর্স/বিষয় শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কোর্স বা বিষয়ে ভর্তি হতে পারবে না। অর্থাত্ একই সময়ে পাস ও অনার্স কোর্স করা যাবে না।আবেদন ফরমের সঙ্গে যা জমা দিতে হবে: (ক) এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণের নম্বরপত্র ও প্রশংসাপত্রের ফটোকপি ১টি করে। (খ) ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।নির্বাচিতদের তালিকা প্রকাশ: ৩ মে সোমবারভর্তির তারিখ: ৪ থেকে ১০ মে পর্যন্ত। ভর্তি ফি: ক. বিএ/বিএসএস/বিবিএস ২ হাজার ৩৬৭ টাকা খ. বিএসসি: ২৪৬৭ টাকাভর্তির সময় যা লাগবে: ১. এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণের নম্বরফর্দ ও প্রশংসাপত্রের মূল কপি এবং প্রতিটির ফটোকপি একটি করে।২. ৪ কপি পাসপোর্ট আকারের ছবি। ৩. ভর্তি ফরম ও আরআইএফ ফরমের ফটোকপি ১টি করে। যোগাযোগ: অধ্যক্ষ, কলেজ অফিস (ডিগ্রি শাখা), ধর্মপুর, কুমিল্লা, ফোন: ৬৮৪৬৩।