ডিগ্রি পাস কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস) কোর্সের প্রথম বর্ষ বিএ/ বিএসএস/বিএসসি/বিবিএস/বি মিউজ/বি স্পোর্টস ও বিএফএ কোর্সগুলোর ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস কোর্সের প্রথম বর্ষ বিএ/বিএসএস/বিএসসি/বিবিএস/বি মিউজ/বি স্পোর্টস ও বিএফএ কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাবলি নিচে দেওয়া হলো।ডিগ্রি পাস কোর্সে ভর্তির যোগ্যতা: ক। ২০০৭, ২০০৮ এবং ২০০৯ সালের উচ্চমাধ্যমিক সাটিফিকেট/ আলিম/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন কমার্স/এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা)/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা ইন ফরেস্ট্রি/ ডিপ্লোমা ইন এগ্রিকালচার/ এইচএসসি ভোকেশনাল/ ডিপ্লোমা ইন সিরামিক/ সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পাস কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। খ। উল্লিখিত সময়ে জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্তত তিনটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। গ। যেসব ছাত্রছাত্রী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অথবা বোর্ডের উচ্চমাধ্যমিক/সম্মানের সার্টিফিকেট পরীক্ষায় সংগীত শাখায় অথবা সম্মানের কোনো পরীক্ষায় সংগীত বিষয় নিয়ে পাস করেছে কেবল তারাই (ছাত্রছাত্রী) এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সংগীত কলেজে ব্যাচেলর অব মিউজিক কোর্সে ভর্তি হতে পারবে।ঘ। যেসব ছাত্রছাত্রী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা বোর্ডের উচ্চমাধ্যমিক/ সম্মানের সার্টিফিকেট পরীক্ষায় পাস করেছে তারা ব্যাচেলর অব স্পোর্টস কোর্সে ভর্তি হতে পারবে।ঙ। বিএফএ কোর্সে ভর্তিচ্ছৃ ছাত্রছাত্রীদের প্রাক-ডিগ্রি বা সম্মানের কোর্সে উত্তীর্ণ হতে হবে। চ। ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। অন্য দেশের নাগরিকের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে। ছ। যেসব অধিভুক্ত কলেজে রোভার স্কাউটিং বিষয়ে অধিভুক্তি আছে শুধু ওই সব কলেজেই যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রীরা ভর্তির সময় রোভার স্কাউটস বিষয়টিকে ঐচ্ছিক বিষয় হিসেবে গ্রহণ করতে পারবে।জ। যেসব ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পর্যায়ে রোভার স্কাউটিংয়ে কমপক্ষে দুই বছরের/শিক্ষাবর্ষের সদস্য হিসেবে তালিকাভুক্ত শুধু তারাই এ বিষয়ে ভর্তি হতে পারবে।ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাবলি: ক। আবেদন ফরম, আরআইএফ ও আনুষঙ্গিক কাগজপত্র বিতরণের তারিখ ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল, ২০১০। খ। বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ তারিখ ১৩ মে, ২০১০। গ। বিলম্ব ফি ছাড়া ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১৬ মে, ২০১০। ঘ। বিলম্ব ফি ছাড়া ভর্তির আবেদন ফরম, আরআইএফ ও আনুষঙ্গিক কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার শেষ তারিখ ২০ মে, ২০১০। ঙ। বিলম্ব ফিসহ ভতির শেষ তারিখ ১৭ জুন, ২০১০। চ। বিলম্ব ফিসহ ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ২০ জুন, ২০১০। ছ। বিলম্ব ফিসহ ভর্তির আবেদন ফরম আরআইএফ ও আনুষঙ্গিক কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুন, ২০১০। জ। ক্লাস শুরুর তারিখ ২১ জুন, ২০১০। ঝ। কোর্স/বিষয় পরিবর্তনের শেষ তারিখ ২৯ জুলাই, ২০১০। ঞ। কোর্স/বিষয় পরিবর্তনসংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ আগস্ট, ২০১০।