ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এই কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী হতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীরা যাবতীয় নম্বরপত্র ও সনদপত্রের সত্যায়িত কপিসহ নির্দিষ্ট আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কোর্স বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, পিএবিএক্স- ০৮২১-৭১৩৪৯১/ ৭১৪৪৭৯/ ৭১৬১২৩ ই-মেইল- [email protected]